লি শা এ শি হি ৮এ বিশ্বকে কী দিয়েছে * ১৯৫ সামরিক বিভাগ প্রতিষ্ঠা করেন। যার বিবরণ আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি। সৈনিকদের নাম, পদবি, দায়িত্ব, ভাতা ইত্যাদি আলাদা করে রেজিস্ট্রেশন করা এবং সেনাদের সকল বিষয় সুবিন্য্তরূপে সম্পাদন করাই ছিল ওই বিভাগের কাজ। এরপর যখন একের পর এক মুসলিমদের বিজয় অর্জিত হতে থাকে, খিলাফতের রাজধানীতে যুদ্ধলন্ অর্থ ও প্রতিষ্ঠিত হয়, বিভিন্ন শহরে মুসলিমগণ স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন, তখন উমর ইবনুল খাত্তাব রা. আশঙ্কা করেন যে, এভাবে চলতে থাকলে একসময় সকল যোদ্ধা জিহাদ থেকে হাত ধুয়ে বসে পড়বে অবসর গ্রহণ করে অর্থ উপার্জন ও বিলাসিতায় মগ্ন হয়ে যাবে। ফলে তিনি সবাইকে আবারও জিহাদের দিকে ফিরে আসার আহ্বান জানান। সৈনিকদের পরিবারের জন্য উল্লেখযোগ্য পরিমাণ ভাতার ব্যবস্থা করেন। করতেন। তা ছাড়া শক্রদের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে বের হওয়া মুজাহিদ বাহিনীর বিশ্বামের জন্য উমর ইবনুল খাত্তাব রা. বিভিন্ন প্রদেশের নির্দিষ্ট পয়েন্টে পয়েন্টে বড় বড় দুর্গ ও সেনানিবাস স্থাপন করেন। বিভিন্ন শহর স্থাপন করেন। যেমন বসরা, কুফা, ফুসতাত। এগুলো সেনাবাহিনীর বিশ্রামের পাশাপাশি শত্রুদের আক্রমণ প্রতিরোধে বড় ভূমিকা রাখত। সৈনিকদের কল্যাণের জন্য উমর ইবনুল খাত্তাব রা.-এর যে অবদান ছিল, উমাইয়া শাসনামলে তাতে আরও অনেক বিষয় যুক্ত হয়। সামরিক বিভাগকে তারা আরও বিন্যন্ত ও সুসংগঠিত করেন। দেশ বিজয়ের পর অনেক সেনা অবসর গ্রহণ করলে খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ান বাধ্যতামূলক সেনাবাহিনী গঠন ব্যবস্থার গোড়াপত্তন করেন (৩৯) ঠিক তেমনই মুসলিমগণ আবিষ্কার করেন নানা সামরিক কৌশল এবং যুদ্ধবিদ্যার নানা পদ্ধতি। জাহিলিয়া যুগে আরবদের মাঝে যুদ্ধবিদ্যার সুবিন্যন্ত কোনো রূপরেখা ছিল না। অনিয়মতানত্রিক পদ্ধতিই ছিল তাদের একমাত্র ভরসা। ইসলামের আগমনের পর যখন এই আয়াত অবতীর্ণ হলো, ০, আবু যায়দ শালবি, তারিখুল হাদারাতিল ইসলামিয়া ওয়াল-ফিকরিল ইসলামি, পৃ. ১৫০-১৫১। ১. হা৬ , হজ চ ঘ. ১. ১, হা... আন
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।