১৮৮ * মুসলিমজাতি শুনে মুহতাসিব চলে যান। কিছুদিন পর শুনতে পান পুনরায় সেখান থেকে আওয়াজ ভেসে আসছে। এবার তার ধারণা বদ্ধমূল হয় যে ঘটনাটি পরিকল্পিত, তাই আবারও তিনি কোমর বেঁধে ঘটনার তদন্তে নামেন। শেষ পর্যন্ত রহস্য উন্মোচিত হয় যে, এখানে রুকনুদ্দিন উমর নামক এক ব্যক্তি আহমাদ আলফিশি নামক অপর ব্যক্তির সঙ্গে মিলে এই কা ঘটিয়ে চলেছেন। তারা দুজনে মিলে আহমাদ আলফিশির স্ত্রীকে কিছু বাক্য শিখিয়ে দেন, আর ওই নারী প্রাচীরের ওপাশ থেকে লাউয়ের খোলে অদ্ভুত কণ্ঠে সেগুলো বলতে থাকে। যা শুনতে একদম মানুষের আওয়াজের মতো নয়। সুলতান বারকুক এ ঘটনা জানতে পেরে ঘটনার সঙ্গে জড়িত ওই দুই ব্যক্তিকে চাবুক দিয়ে পেটানোর এবং ওই নারীর পায়ের নিচে চাবুক মারার নির্দেশ দেন। কারণ তাদের কারণে দীর্ঘদিন অনেক মানুষের প্রচণ্ড কষ্ট হয়েছে ।০) আর এ কাজের স্বীকৃতিস্বরূপ সুলতান মুহতাসিব জামালুদ্দিনকে সম্মানসূচক পোষাক পরিয়ে দেন। উপর্্ত ঘটনাটি ইতিহাসের একটি রসাত্মক ও মজাদার ঘটনা হতে পারে, কিন্তু ইসলামি সভ্যতা সবসময় মানুষের স্বাভাবিক নীতি-আদর্শ বজায় রাখতে প্রাণপণ চেষ্টা করেছে। বিশেষ করে ধর্মীয় ও বিশ্বাসগত কোনো পরিবর্তন সাধন হওয়ার আশঙ্কা করলে তাকে গুরুত্বের সঙ্গে নিয়ে সুষ্ঠু সমাধান খুঁজে বের করতে সক্ষম হয়েছে। এই ঘটনায় প্রথমে সবাই ভাবতে শুরু করে, এখানে জিন বা কোনো ফেরেশতা কথা বলছে। এই ফিতনা নির্মলের জন্য মুহতাসিব বিষয়টিকে গুরুত্ দিয়ে দ্রুত দোষীদের থেফতার করে বিচারের মুখোমুখি করেন। কারণ এরকম আওয়াজ করে তারা মানুষের কাছ থেকে টাকা চাইত। যার ফলে এ ঘটনাটি সরাসরি মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি আঘাত করে। মানুষের অর্থ চুরি করার একটি অভিনব কৌশল তারা আবিষ্কার করে। আর মানুষ না জেনে না বুঝে নিজেদের বিশ্বাসকে বিক্রি করে তাদেরকে টাকা দিতে শুরু করে। কিন্তু ইসলামি রাষ্ট্রের সুদক্ষ ও বিজ্ঞ মুহতাসিবগণ ঠিকই প্রায় দুই মাস ধরে চলমান এ ফেতনা ও অস্থিরতা মূলোৎপাটন করে জড়িতদের বিচারের আওতায় আনতে সক্ষম হয়েছেন। **, ইবনে হাজার আসকালানি, ইনবাউল ওমূর বি আবনায়িল উমূর ফিত-তারিখ, খ. ১, পৃ. ৩০৯- ॥ ৩১০। ৭.৬ ঞ- ৬ া ৬ ডা. 2,৬১৬ কা.) ৬. ৮. ৬০১৮-৮1-১4 €?.. ৮... ৮17১ ১০০০০০০০০০০ রও পিডিএফ: প্রি ছু
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।