১৮২ * মুসলিমজাতি বেঁধে দেন পঞ্চাশ দিনার। যার ফলে বিক্ষোভ ও উত্তেজনা অনেকটাই কমে যায়|) রাষ্ট্রের পক্ষ থেকে এই পদের জন্য যাদের নিয়োগ দেওয়া হতো, তাদের জন্য এটি অপমানজনক বা বোঝা চাপিয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার ছিল না। কারণটি সবাই জানেন, ইসলামি সভ্যতা সবসময় অন্যায়কে প্রশ্রয় না দেওয়া এবং সাধ্যমতো অবিচারের বিরুদ্ধে সংথাাম করার মতো মহান আদর্শের ওপরই সকল মুসলিমকে গড়ে তুলেছে। এর চেয়েও আরও মহত্বের দিক হচ্ছে, আমাদের এই চিরন্তন সভ্যতা প্রতিটি মুসলিমকে নিজ নিজ অবস্থান থেকে মুহতাসিবের দায়িত্ব প্রদান করেছে। একবার আবুল হুসাইন নুরি নামক এক ব্যক্তি একটি নৌযানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন, তাতে মদ বোঝাই করা অনেকগুলো বড় মাটির পাত্র। নাবিককে জিজ্ঞেস করলেন, এগুলো কী? এগুলো কার? উত্তরে নাবিক বলল, এগুলো বাদশা মুতাযিদের জন্য আমদানি করা মদ। এ কথা শোনামাত্রই ওই ব্যক্তি নৌযানে উঠে একটি ছাড়া বাকি সব পাত্র নিজ হাতে থাকা লাঠির আঘাতে ভেঙে দিলেন। শেষের পাত্রটি ভাঙার জন্য নাবিকের সহযোগিতা চাইলেন। ততক্ষণে সেখানে পুলিশ এসে হাজির। তাকে গ্রেফতার করে বাদশা মুতাষিদের সামনে উপস্থিত করা হলো। বাদশা জিজ্ঞেস করলেন, কে তুমি? তিনি উত্তর দিলেন, আমি মুহতাসিব। বাদশা জিজ্ঞেস করলেন, কে তোমাকে মুহতাসিব হিসেবে নিয়োগ দিয়েছেন? তিনি বললেন, যে আপনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদান করেছেন! এ কথা শুনে বাদশা মুতাযিদ মাথা নিচু করে ফেলেন। কিছুক্ষণ পর মাথা উঠিয়ে জিজ্ঞেস করলেন, এ কাজ তুমি কেন করেছ? তিনি বললেন, আপনার ওপর এহসান করার জন্য । আপনার থেকে অনিষ্ট দূর করার জন্য। তা শুনে বাদশা আবারও মাথা নিচু করে ফেলেন। কিছুক্ষণ পর আবার মাথা উঠিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে একটি পাত্র বাকি রেখেছ কেন? উত্তরে তিনি বললেন, প্রথমে আমি সব পাত্র ভেঙেছি একমাত্র মহান আল্লাহর নির্দেশকে সম্মান দেখিয়ে। কাউকে পরোয়া করিনি। কিন্তু শেষ পাত্রটি যখন ভাঙতে যাব তখন আমার মনে একপ্রকার ০৯. মুহাম্মাদ ইবনে আবদুল মালিক আল-হামাযানি, তাকমিলাতু তারিখিত তাবারি , পৃ. ২১। ৬০১5০. ডা. ৮১০০. ৬১০০০০০২৮4০ ডা. এরর । | কাছ ও ও বই? ক ওম ঝা ও 1 ঝি? ও কি ও? ক ও £ বথ / ওিই ও লিড নই ডাউনলোড আনল টিং
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।