Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

॥ 73 ঢ ৯ বা ১৮০ * মুসলিমজাতি হাতের ইশারায় পরিচালিত হতো পঞ্চাশ হাজার বলিষ্ঠ বীর সেনা। তিনি একাই এক হাজার মানুষের সমান বলে লোকমুখে প্রসিদ্ধি ছিল। তার কল্পনায়ও আসেনি যে, একজন মুহতাসিব তাকে গ্রেফতার করে তার ওপর মদ্যপানের শাস্তি প্রয়োগের দুগ্টসাহস দেখাবেন তাই নিজ সিদ্ধান্তে অটল থাকেন ও সুলতানের পরামর্শ না শুনে তিনি মাতাল অবস্থায়ই বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে পড়েন। সুলতান রক্ষীদের বললেন, তাহলে নিজের মতেই চলবে, ঠিক আছে, তাকে যেতে দাও। এরপর আলি ইবনে নৌশতিকিন তার সেনা, কর্মচারী ও সেবকদের নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। আল্লাহর কী ইচ্ছা, ঠিক সে সময় মুহতাসিব অশ্বারোহী ও পদাতিকদের সমন্বয়ে একশ সঙ্গী নিয়ে বাজারে টহল দিচ্ছিলেন। সেনাপতি আলিকে মাতাল অবস্থায় দেখে তাকে ঘোড়া থেকে নামানোর নির্দেশ দিলেন। নির্দেশমতো সেনাপতি নিজেই ঘোড়া থেকে নেমে এলেন। এরপর তার সঙ্গী একজনকে বললেন আলির মাথায় চেপে বসতে । আরেকজনকে বললেন তার পা চেপে ধরে বসে যেতে। এরপর চলিশটি চাবুক মারেন। চাবুকের আঘাতে তার দীত গিয়ে মাটির সঙ্গে লেগে যায়। অপরদিকে সেনাপতির ওপর দ্ড প্রয়োগের দৃশ্য দেখছিলেন তার সহযোদ্ধা ও সঙ্গীসাথিরা। প্রতিবাদ করবে তো দূরের কথা, মুখ দিয়ে টু শব্দ উচ্চারণ করার সাহস পর্যন্ত পায়নি কেউ 10০২৩) এটিই সেই ইসলামি সভ্যতা যার দৃষ্টিতে, হাতের ইশারায় পঞ্চাশ হাজার সেনাকে পরিচালনায় সক্ষম সেনাপতির মাঝে ও মাত্র একশ জনবলের অধিকারী মুহতামিবের মাঝে কোনো পার্থক্য নেই। উপরন্তু মুহতাসিব সেনাপতির ওপর শুধু শাস্তিই প্রয়োগ করেননি, বরং প্রয়োগ করেছিলেন তার সৈন্যবাহিনীর সম্মুখে । কিন্তু নীরবতা ভঙ্গ করে সামান্য টু শব্দটুকুও করার কারও সাধ্য ছিল না। কারণ সত্য তো সচেতন মুহতাসিবের পক্ষেই ছিল, যিনি সেনাপতির ওপর শাস্তি প্রয়োগ করে শিক্ষাগ্থহণকারীদের জন্য শিক্ষাগ্থহণের সুযোগ তৈরি করেছেন । এ কারণেই খলিফা, আমির ও সুলতানগণ সবসময় মুহতাসিব পদের জন্য যোগ্য, জ্ঞানী ও সাহসী মানুষদের নিয়োগ দিতেন। নিহায়াতুর রুতবা ৭০, নিজামুল মুলক, সিয়াসাতনামা , পৃ. ৮০-৮১। ০০৮০০০০০০০০৮০৮০০৮০৮০৮০৮০৮০৮০০৮০০০৪ বিসিক অসিত লজ কএরসসপুিহসিএজএ ৬৬ ও লিডিকে নই ডাউনলোড আলু

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।