Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

১৭৮ ৪ মুসলিমজাতি থেকে নিষেধ করতেন। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে মানুষকে উত্সাহ দিতেন। ধোকা ও প্রতারণা থেকে বারণ করতেন ও সাবধান করতেন। বাজারে গেলে একটি চাবুক বা লাঠি সাথে করে নিয়ে যেতেন। প্রতারণা ও দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে জড়িতদের ওই লাঠি বা চাবুক দিয়ে শাসন করতেন ।(১১৯) এরকম নজরদারি ও হিসবার কর্মসূচি খুলাফায়ে রাশেদিন এবং উমাইয়া শাসনামলে বিদ্যমান ছিল, তবে মুহতাসিব নামে নয়। এই নামটি প্রসিদ্ধি পায় আব্বাসীয় শাসনামলে । মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রা.-এর শাসনামলে বসরার বাজারে প্রথম মুহতাসিব নিয়োগ করেন সেনাপ্রধান যিয়াদ ইবনে আবিহি।(১২০) আব্বাসীয় যুগ থেকেই মুহতাসিবের পদ ও দায়িত্ব নতুনভাবে পরিচিতি পায়। আব্বাসি খলিফা আবু জাফর মনসুরের শাসনকাল থেকেই এ পদটি মানুষের মাঝে প্রসিদ্ধ হয়ে ওঠে । আর এ কারণেই সমাজের পুনর্বিন্যাস ও 1 মুহতাসিবদের জন্য সুষ্ঠুরূপে দায়িত্ব পালনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আবু জাফর মনসুর বাগদাদ ও আল-মাদিনাতুশ শারকিয়্যার বাজারগুলো কেন্দ্রীয় শহর ও সরকারি কার্যালয় থেকে দূরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে স্থানান্তর করে দেন। এরই ফলে বাবুল কারখ এবং বাবুশ শাইর শহরদুটিতে বাজার ছ্থানান্তরিত হয়। সেখানে নিযুক্ত হয় পৃথক পৃথক মুহতাসিব। বাজারে সার্বক্ষণিক নজরদারি এবং মার্কেটের ত্রুটিপূর্ণ [ বিষয়গুলো সংস্কারের দায়িত্ব ছিল এসব মুহতাসিবের ওপর ।(১) ] শুরুতে বাজারের পরিমাপ ও ওজন নির্ণয় করা, পণ্য মজুদ করা থেকে মানুষকে বারণ করা, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, এগুলোর মাঝেই সীমাবদ্ধ ছিল মুহতাসিবের দায়িত্ব। কিন্ত আব্বাসীয় যুগে মুহতাসিবের দায়িত্ব আরও সম্প্রসারিত হয়। ফলে মার্কেট ও মসজিদ পরিচ্ছন্নতার ওপর নজরদারি করা, সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ সময়মতো দায়িত্ব পালন করছেন কি না তা তদন্ত করা, এমনকি মুয়াজ্জিনগণ সময়মতো আযান দিচ্ছেন কি না তাও যাচাই ৭৯. তাবারি, তারিখুল উমাম ওয়াল-মুলুক, খ. ২, পৃ. ৫৭৮। ০২. আলি মুহাম্মাদ সাললাবি, আদ-দাওলাতুল উমাবিয়্যা, খ. ১, পৃ. ৩১৫। »৯, তাবারি , তারিখুল উমাম ওয়াল-মুলুক, খ. ৪, পৃ. ৪৮০। ূ পনি ইনানানানাননলন + ক ও তি ও 1176 ২২ ডা, € 1159৮০১১১১০ 7 ও শখ ৩ (আরও পিডিএফ বই ডাউনলোড করুন 5/4800185-007া

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।