১, আআ... ৮ পা ১.১. ১. ঘা... বিশ্বকে কী দিয়েছে * ১৭৭ রাসুল। তারপর আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম বললেন, কেন তুমি ভেজা খাদ্যগুলো ওপরের দিকে রাখোনি, তাহলে তো মানুষ খাদ্যের প্রকৃত অবস্থা বুঝতে পারত। মনে রেখো, যে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয় 10১৪) প্রথম যখন একটি স্বতন্ত্র ইসলামি রাষ্ট্র গঠিত হয়, তখনই আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম মক্কা বিজয়ের পর ইতিহাসে প্রথম মুহতাসিব (হিসবার দায়িত্বশীল) হিসেবে মক্কা নগরীর বাজারে এক ব্যক্তিকে নিয়োগ করেন ।(১) তার নাম সাইদ ইবনে সাইদ ইবনুল আস রা.। ইসলামের সূচনালগ্নেই এরকম কর্মসূচির প্রয়োজনীয়তা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল, এই ঘটনা থেকে তা প্রমাণিত হয়। মজার বিষয় হলো, নবীযুগে অনেক নারী সাহাবিও এ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ইবনে আবদুল বার লেখেন যে, সামরা বিনতে নাহিক আল- আসাদিয়া রা. নামক একজন নারী সাহাবি, তিনি মহানবীর সাক্ষাৎ পান এবং দীর্ঘায়ু লাভ করেন। তিনি বাজারে যেতেন এবং মানুষকে সং কাজের আদেশ করতেন ও অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করতেন। তার সঙ্গে একটি চাবুক থাকত, কেউ অসৎ কিছু করছে দেখতে পেলেই তাকে চাবুক দিয়ে পেটাতেন ।(৩১১) এর চেয়ে বিশ্ময়ের ব্যাপার হলো, খলিফা উমর ইবনুল খাত্তাব রা. তাকে বাজারের মুহতাসিবাহ হিসেবে বহাল রাখেন। ইবনুল জাওযির বক্তব্য থেকে এটাই প্রমাগিত হয়, উমর রা. যখনই বাজারে যেতেন, ওই নারীর সঙ্গে সাক্ষাৎ করতেন ।(১১৭) অর্থাৎ মহিলার বাড়িতে নয়, বরং বাজারে তিনি যেখানে বসতেন, সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করে বাজারের খোজখবর নিতেন। এখানে মহিলার কাছে গেছেন শুনে পাঠকদের সন্দেহ করার কিছু নেই (১৯) আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রা. নিজেও মুহতাসিব হিসেবে দায়িত্ব পালন করতেন। মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ ২৪. মুসলিম, হাদিস নং ১০২; আবু দাউদ, হাদিস নং ৩৪৫২; তিরমিযি, হাদিস নং ১৩১৫; ইবনে মাজাহ, হাদিস নং ২২২৪; আহমাদ, হাদিস নং ৭২৯০। ৯৭, ইবনে আবদুল বার, আল-ইসতিআব , খ. ১, পৃ. ১৮৫। ০৯, প্রাগুক্ত, খ. ৪, পৃ. ১৮৬৩। ০৯, ইবনুল জাওযি, সিরাতু উমর ইবনুল খাজাব, পৃ. ৪১। ০৯, যাফের কাসেমি, নিযামুল হকমি ফিশ-শারিআতি ওয়াত-তারিখিল ইসলামি, খ. ২, পৃ. ৫৯২। ও পিডিকে নই ডাউনলোড উস বেসন তি বি
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।