বিশ্বকে কী দিয়েছে * ১৭৩ শুধু তাই নয়, পুলিশ প্রধানগণ সে আমলে কোমরের দিকে বিশেষ এক ধরনের লম্বা তরবারি বহন করতেন। বিশেষ এই তরবারির নাম ছিল তাবারযিন ৯) অপরদিকে আন্দালুসিয়ার ইসলামি রাষ্ট্রে পুলিশ প্রধানের দুটি পৃথক বিভাগ ছিল। একটি বিভাগকে বলা হতো /$৷ ২৮, (উর্ধ্বতন পুলিশ বিভাগ)। সুলতানের নিকটস্থ বন্ধু, দরবারি, রাজবংশীয়, সন্তান, প্রভাবশালী ব্যক্তিদের বিচারের আওতায় আনা ছিল এই বিভাগের দায়িত্ব। এই বিভাগের পক্ষ থেকে রাজদরবারের প্রধান ফটকে একটি আসন (চেকপোস্ট) থাকত । শুধু উির বা হাজিবদেরকেই (দারোয়ান) রাজপ্রাসাদে ঢুকতে দেওয়া হতো । কোনো সন্দেহ নেই, এ ধরনের পৃথক বিভাগ গঠন প্রমাণ করে যে, ইসলামি সভ্যতা সবসময় শরিয়তের সংবিধান এবং সামাজিক রীতিনীতি ও ন্যায়বিচারকে যথাযথ মর্ধাদা দান করতে সক্ষম হয়েছে । এতে কে গরিব, কে ধনী, কে রাজা, কে প্রজা তা পৃথক করে দেখেনি । আর দ্বিতীয় বিভাগকে বলা হতো ৯ ২৮০০ (অধস্তন পুলিশ বিভাগ)। এই বিভাগটি ছিল জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মাঝে আইনশৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্রে। আন্দালুসে পুলিশ প্রধানের উপাধি ছিল সাহিবুল মাদিনা 1৩১) ইসলামি সভ্যতা একটি আধুনিক ও পূর্ণাঙ্গ গঠনমূলক সভ্যতা । এতে কোনো সন্দেহ নেই যে, পুলিশ প্রধানের পদ আগেও অন্যান্য জাতি- গোষ্ঠীর মাঝে বিদ্যমান ছিল। সামাজিক ভারসাম্য রক্ষা করার জন্য সর্বত্র ও সবসময় এই পদের বিকল্প নেই। ব্যক্তিগত ও সামাজিক জটিলতা নিরসনের এই পদ যেকোনো ক্ষেত্রে ও মুহূর্তে প্রয়োজনীয় হয়ে ওঠে, কিন্তু ইসলামি সভ্যতায় পরিচিত এই পুলিশ প্রধানের পদ ছিল সমকালীন পারস্য ও রোম থেকে সম্পূর্ণ ভিন্ন। মুসলিমগণ নিত্যনতুন পদ্ধতি ও কৌশল আবিষ্কার করে ও শরয়ি বিধিবিধান জুড়ে দিয়ে এই পদকে আধুনিক ও প্রগতিশীল করেছেন । ০৯, আআডাম মেজ, আল-হাদারাতুল ইসলামিয়া ফিল-কারনির রাবিয়িল হিজরি, খ. ২, ২৭৫ পৃ. **, ইবনে খালদুন, আল-ইবারু ওয়া দিওয়ানুল মুকতাদায়ি ওয়াল-খাবারি, খ. ১, পৃ. ২৫১: শাওকি আবু খলিল, আল-হাদারাতুল আরাবিয়যাতুল ইসলামিয়া, পৃ ৩১৩-৩১৪। ৯ । ই, ৪: ৮. ছা. ১, ২. ২,২১৬ ৬ ১ এ. কি এ, ৮. ছি হে শরির শিশ্ন এ ঠ ] পি উস বল সী
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।