১৭০ ৪ মুসলিমজাতি কিছু নির্দেশ দেন। উক্ত নির্দেশে নারীদেরকে বেপর্দায় চলাফেরা এবং কবরছ্থান যিয়ারত থেকে বারণ করতে বলা হয়। নারীসুলভ আচরণকারীদের মারধর করা এবং লাশের ওপর পড়ে বিলাপকারী নারীদের প্রহার করার নির্দেশ দেওয়া হয়। তা ছাড়া পুলিশ প্রধান | গানবাদ্যে নিষেধাজ্ঞা জারি করেন এবং মদ্যপান নিল করেন 1 | এ ছাড়াও রাজ্যের বিভিন্ন নগরীতে কর্মরত পুলিশ প্রধানদের মধ্যে কেউ | দায়িত্ব পালনে অলসতা করলে খলিফাগণ প্রতিকারম্বরূপ দ্রুত ভুল সংশোধন করতে তাদের বাধ্য করতেন। কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেই যদি আইন ভঙ্গ করে, তবে তার কুপ্রভাব জনগণের মাঝে ছড়িয়ে পড়বে এতে কোনো সন্দেহ নেই। আব্বাসি খলিফার অধীনে থাকা | একজন পুলিশ প্রধানের সংকটকালে চাতুর্য ও বুদ্ধিমত্তার বিবরণ দিতে গিয়ে আত-তুরুকুল ইকমিয়া হর্থে ইবনুল কাইয়িম রহ] লেখেন, একবার খলিফা মুকতাফি বিল্লাহর আমলে একদল চোর বিপুল অঙ্কের অর্থ চুরি করে নিয়ে যায়। যে করেই হোক চোরদের গ্রেফতার করতে অথবা অর্থের ক্ষতিপূরণ আদায় করতে পুলিশ প্রধানকে দায়িত্ব দিলেন খলিফা। খলিফার নির্দেশ পালনে জড়িতদের ধরার জন্য তিনি একা তদন্তে বের হলেন। রাতদিন নগরীর অলিগলিতে একা বাহনে চড়ে অনুসন্ধান করতে লাগলেন। একদিন শহরতলির একটি নির্জন গলির পাশ দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক কিছু একটা দেখতে পেয়ে গলিতে ঢুকলেন। দেখলেন সেখানে একটি বাড়ির সামনে বড় বড় মাছের অনেক কীটা ও পিঠের হাড্ডি স্তূপ হয়ে পড়ে আছে। তা দেখে স্থানীয় এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, এখানে যে পরিমাণ মাছের কীটা ও হাড় দেখা যায়, সেই পরিমাণ মাছের মূল্য কত হতে পারে? উত্তরে লোকটি বলল, প্রায় এক দিনার। তা শুনে তদন্তকারী পুলিশ প্রধান বললেন, মরুভূমির পাশে অবস্থিত এই ছোট্ট শহরতলির দারিদ্র্যপীড়িত গলির বাসিন্দা এত বেশি পরিমাণ মাছ কেনার সামর্থ্য রাখে না। তা ছাড়া গলিটিও মরুভূমির সাথে লাগোয়া, তাই কারও কাছে মূল্যবান কিছু থাকলে, অথবা এমন বড় | ধরনের খরচের মতো অর্থ থাকলে সে এখানে থাকতে পারে না, ] স্বাভাবিকভাবে এটি তার জন্য হুমকিস্বরূপ, বিষয়টি সন্দেহজনক মনে [ »*, নাসির আল-আনসারি, তারিখু আনধিমাতিশ শুরতাতি ফি মিসর, পৃ. ৪৬। | কাকা.) কাকা. কা. ভা. ডা. 41-১4-২৩১4, 1২ কা; ক ২4.২ এ ২1] ৮.০. রও পিডিএফ: ৯০:৮০ &
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।