কি ১৬ * মুসলিমজাতি যেহেতু খলিফা, আমিরুল মুমিনিন বা মুসলিম রাষ্ধানের পদটি মানুষের ্বীন-ধর্ম সুরক্ষা ও রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদ” তাই ইসলামি স্কলার ও শরিয়তব্যবস্থায় বিজ্ঞ আলেমগণ এই অর্িিত হওয়ার জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন। ইমাম মাওয়ারদি রহ.-এর মনোনীত সাতটি শর্ত আমরা এখানে উল্লেখ করছি। সেগুলো হলো: ১। ন্যায়পরায়ণ হওয়া । প্রয়োজনীয় সকল শর্তসহ। ২। কুরআন-হাদিসের আলোকে ইজতেহাদের যোগ্যতা পর্যন্ত পৌছায় এমন ইলমের ধারকবাহক হওয়া। ৩। দৈহিকভাবে সম্পূর্ণ সুস্থ হওয়া। তথা দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি ও বাক্শক্তি পুরোমাত্রায় সুই ও ত্রুটিযুক্ত হওয়া। ৪। দ্রুত পদক্ষেপ গ্রহণ ও শরীরের অনপ্রত্যঙ্গ নাড়াতে প্রতিবন্ধক হয় এমন সব রোগ ও ত্রুটি থেকে মুক্ত হওয়া। ৫। দক্ষতার সঙ্গে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য অপরিহার্য বিচারবুদ্ধিসম্পন্ন হওয়া । ৬। শত্রুদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করতে এবং মুসলিমদের ভাবমূর্তি অঙ্গুন্ন রাখতে সাহসিকতা ও বীরত্বের অধিকারী হওয়া। ৭। কুরাইশ বংশীয় হওয়া। কারণ এর সপক্ষে অনেক হাদিস বর্ণিত হয়েছে এবং এ ব্যাপারে ইজমা (উম্মতের এক্য) সাব্যস্ত হয়েছে ।(১০) কোনো সন্দেহ নেই, ইসলামের রাষ্ট্রীয় অবকাঠামো সবসময় এই শর্তগুলোকে সামনে রেখেই তার পথ চলা অব্যাহত রেখেছে। মুসলিম জনসাধারণও তাদের রাষ্ট্রপ্রধানের মাঝে এসব শর্তের উপস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। ফকিহদের পক্ষ থেকে নির্ধারিত এসব শর্ত আমরা অধিকাংশ মুসলিম খলিফার মাঝে পুরোপুরিভাবে দেখতে পাই । আল-ইমামাতু ওয়াস-সিয়াসাতু গ্রন্থে ইবনে কুতাইবা দিনাওয়ারি রহ. মুসলিম খলিফার মাঝে কী কী শর্ত থাকা জরুরি সে বিষয়ে আলোচনার সূচনালগ্নে খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ান ইবনে হাকামের (মৃ. ৮৬ হি.) বিবরণ দিতে গিয়ে বলেন, নিশ্চয় আবদুল মালিক ইবনে ূ ৯. মাওয়ারদি, আল-আহকামুস সুলতানিয়যা, পৃ. ৫। ৮৬-১৬-২৬৬৬ কিক? ২ ডাক ডা চ-২%-২ কা 21-৬1-২৬০২ ৮ ৫১৫-১১৪১ ঠক কই ও ক ঝি 4 কই ও ও জঞা
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।