Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বকে কী দিয়েছে * ১৬৩ এই বিশাল রাজ্যে অনেক কার্যালয় ও বিভাগ আছে। এই রাজ্যে ফকিহ, দরিদ্র, সুফি, দরবেশ ও কারিদের জন্য অনেক অর্থ বরাদ্দ আছে। এই সময়ে যদি আপনি সেই অর্থ থেকে কিছু অংশ কেটে রাখেন, তাহলে ভালো হয়। সহচরদের এ প্রস্তাব শুনে তিনি রেগে গিয়ে বলেন, আল্লাহর শপথ! আমার এসব যুদ্ধাভিযানের বিজয় ওই ফকিহ, সুফি দরবেশ ও কারিদের দোয়া ও ভালোবাসা ছাড়া আশাই করতে পারি না। এমনকি রাজদরবারে আপনাদের রিষিকের ব্যবস্থা হয় সেইসব অভাবী ও দুর্বল লোকদের কারণেই । আরামদায়ক রাজবিছানায় আমি ঘুমিয়ে থাকি, আর সেই দুর্বল লোকেরা আমার জন্য দোয়া-কান্নাকাটি করে থাকে । আর আল্লাহর কাছে তাদের এই কাকুতিমিনতি কখনো লক্ষ্যচ্যুত হওয়ার নয়। আপনারা বলছেন, তাদের জন্য বরাদ্দ করা অর্থ আমি ওইসব লোকদের দিয়ে দেবো, যারা যতক্ষণ আমাকে দেখে ততক্ষণই আমার হয়ে যুদ্ধ করে, যাদের ধনুকের তির লক্ষ্য ভেদ করতেও পারে, আবার নাও করতে পারে। অবশ্যই সেই শ্রেণির জন্য বাইতুল মাল থেকে সবসময় অর্থ বরাদ্দ থাকবে । তাদের এই অধিকার আমি অন্য কাউকে দিতে পারি না) স্পেনের ইসলামি সভ্যতায় বাইতুল মাল ব্যাপক সুনাম অর্জন করে। পাশ্চাত্যের সুসমৃদ্ধ এই অর্থ তহবিলের প্রাণকেন্দ্র হতো জামে মসজিদ । বাইতুল মালের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা এবং তার গুরুত্বের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে এই প্রক্রিয়া বিরাজমান ছিল স্পেনের উমাইয়া শাসনামলজুড়ে ।(২৮১) মামলুকি রাজবংশের শাসনামলে বাইতুল মাল থেকে যেসব খাতে বায় করা হতো, তার মধ্যে উল্লেখযোগ্য একটি খাত ছিল দৃষ্টিনন্দন স্থাপত্য নির্মাণ, যেগুলো আজ পর্যন্ত কালের সাক্ষী হয়ে দীড়িয়ে আছে। যেমন সুলতান আয-যাহির বাইবার্স মসজিদ, মাদরাসা ও কালাউন হাসপাতাল, সুলতান আন-নাসির মসজিদ, কাইতাবায়ি দুর্গ, সুলতান কনসুওয়া ঘুরি মসজিদ ইত্যাদি ।(২৮৭) ২৮৫, ইবনুল আসির, আল-কামিল ফিত-তারিখ , খ. ৯, পৃ. ৪৬৩। ২৯৯, ইবনে ইযারি, আল-বায়ানুল মুগরিব , খ. ২, পৃ. ২৩০। ২৮, বায়ুমি ইসমাইল, আন-নুযুমুল মালিয়যা ফি মিসর ওয়াশ-শাম যাযানা সালাতিনিল মামালিক, পৃ. ২৬৪। হ১.... ১... ১... হা ১... ১... ছা... ১.২... ২১... ২.২... ১... হ১..। ৫ কুন উত্স সর

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।