॥ 11. 1 ১৬২ ৪ মুসলিমজাতি মুসলিম জনসাধারণকে কষ্ট দেওয়ার চেয়ে জনকল্যাণে তা ব্যয় করে মানুষের জীবনযাত্রা সহজ করাটাই অধিক মঙগলজনক। এ লক্ষ্য বাস্তবায়নে খলিফা হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি পিতার আমলে বাইতুল মালে জমা করা বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা বের করে মানুষের মাঝে বিতরণ করে দেন। পরিবার ও একান্ত অনুগতদের জন্য সেখান থেকে কিছুই রাখেননি, বরং তাদের প্রয়োজন অনুপাতে মাসিক পাচশ দিরহাম করে বেতন ধার্য করেন। অথচ পিতার নীতি ছিল যথাসম্ভব বাইতুল মালে অর্থ সঞ্চিত রেখে তহবিল সমৃদ্ধ করা। ধনীদের এই অর্থ থেকে প্রতি বছর তিনি দুই হাজার দিরহাম খরচ করতেন ।(২১ বিশিষ্ট খলিফাগণ ন্যায্য ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক প্রক্রিয়া গ্রহণ করার ফলে তাদের আমলে বাইতুল মাল বিপুলভাবে সমৃদ্ধ হয়ে ওঠে । আব্বাসি খলিফা হারুনুর রশিদের শাসনামলে প্রতি বছর সাত হাজার পাচশ কিনতার'৯২ পরিমাণ অর্থ জমা হতো বাইতুল মালে ।২৮৩ অপর আব্বাসি খলিফা মুতাষিদ বিল্লাহর (মৃ. ২৭৯ হি.) ইনতেকালের সময় বাগদাদের অর্থ তহবিলে যে পরিমাণ অর্থ জমা ছিল, ইবনে কাসিরের মতো আরও কিছু ইতিহাসবিদের বর্ণনা অনুযায়ী তার পরিমাণ ছিল সতেরো মিলিয়ন বা এক কোটি সত্তর লক্ষ দিনার ।(২৮৪) ওই সময়ের হিসাবে এটি ছিল বিশাল অঙ্ক। কারণ তখন এক দিনার ছিল ৪.২৫ খ্রাম স্বর্ণের সমান। অর্থনৈতিক চাহিদা যখন তীব্র, ঠিক তখনও আমরা দেখি বিশিষ্ট আমির ও রষ্টর্ধানগণ অক্ষম, দরিদ্র ও আলেমদের জন্য অর্থ প্রদান অব্যাহত রেখেছেন। মূলত তখন বাইতুল মালের প্রধান ভূমিকা ছিল দুটি: যুদ্ধের যাবতীয় ব্যয়ভার বহন করা এবং যোগ্য দাবিদারদের জন্য অর্থ বরাদ্দ করা। বিখ্যাত মুসলিম শাসক নুরুদ্দিন মাহমুদ যিনকির রাজসহচরগণ যখন দেখলেন যে, তিনি প্রচুর পরিমাণ যুদ্ধাভিযান পরিচালনা করছেন এবং এই যুদ্ধ ও জিহাদের জন্য রাষ্ট্রকে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে ২. ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান-নিহায়া, খ. ১০, পৃ. ১৬৩। ২৮২. অধিকাংশ আলেমের কাছে কিনতারের পরিমাণ হলো : ১৪৩.৮ কিলোগ্রাম । ২৮*, ইবনে খালদুন, আল-ইবারু ওয়া দিওয়ানুল মুবতাদায়ি ওয়াল-খাবারি, খ. ১, পৃ. ১৮১। ২৮, ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান-নিহায়া, খ. ১১, পৃ. ১০৬। 415). -) €1-4-২ কা-১ কা ০ কা. চা ক.) এ ১ চা 27 কা, কা কা. ভা. কা ডা 1.২ কা 1 কা ঞ্ ১০০৫১০১০১১১ [আরও পি সা সবে সে ]
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।