বিশ্বকে কী দিয়েছে * ১৫৯ পরিমাণ স্বাধীনতা ভোগ করতেন, এই ঘটনা থেকেই তার প্রমাণ পাওয়া যায়। খলিফাতুল মুসলিমিন ওয়ালিদ ইবনে আবদুল মালিক (মূ. ৯৬ হি.)-এর ব্যাপারেও এমন একটি ঘটনা প্রসিদ্ধ আছে। অযথা খরচ করে মুসলিমদের সম্পদ নষ্ট করছেন এরকম একটি অভিযোগ তার ব্যাপারে ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে তিনি সব মানুষকে মসজিদে জমায়েত হওয়ার নির্দেশ দেন। সবাই মসজিদে সমবেত হলে মিশ্বরে উঠে তিনি ঘোষণা দেন, আমি জানতে পেরেছি, আপনারা বলাবলি করছেন, ওয়ালিদ বাইতুল মালের সব অর্থ অযথা ব্যয় করে ফেলেছেন। এরপর তিনি একজনকে লক্ষ করে বলেন, হে আমর ইবনে মুহাজির, যাও! বাইতুল মালের সব অর্থ এখানে নিয়ে এসো । এরপর বাইতুল মালে জমা থাকা যাবতীয় অর্থসম্পদ তিনি অনেকগুলো খচ্চরে করে মসজিদে নিয়ে আসেন। এরপর আন-নাসর গম্বুজের নিচে অনেকগুলো চামড়ার মাদুর বিছিয়ে সেখানে সব স্বর্ণ-রুপা ঢেলে রাখেন। এভাবে সবগুলো ঢালা শেষ হলে তা বিরাট স্তপে পরিণত হয়। যা ছিল তখনকার সময়ে বিপুল পরিমাণ অর্থ । এরপর পাল্লা এনে তা পরিমাপ করা হয়। গুনে দেখা হয়, এই অর্থ পরবর্তী তিন বছরের জন্য পুরো রাজ্যের মানুষের জীবিকার জন্য যথেষ্ট । অন্য বর্ণনামতে, মানুষের যদি আর কোনো উপার্জন নাও থাকে, তবুও তা পরবর্তী ষোলো বছরের যাবতীয় ব্যয়ের জন্য এই অর্থ যথেষ্ট হবে। এরপর খলিফা ওয়ালিদ মানুষের উদ্দেশে বলেন, আল্লাহর শপথ! এই মসজিদের নির্মাণকাজে আমি বাইতুল মাল থেকে এক দিরহামও গ্রহণ করিনি, যা ব্যয় হয়েছে সবই ছিল আমার নিজস্ব অর্থ । ওয়ালিদের এ কথা শুনে মানুষ যারপরনাই আনন্দিত হয়। আল্লাহু আকবার ধ্বনি দেয়। এর জন্য আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে খলিফার জন্য দোয়া করতে থাকে এবং কৃতজ্ঞচিন্তে বাড়ি ফেরে ।(৭১) বাইতুল মাল থেকে যেকোনো সময় যেকোনো মুসলিম ঝণ গ্রহণ করতে পারতেন । এ ব্যাপারে কে সরকারি কর্মকর্তা আর কে সাধারণ নাগরিক তা বিবেচনা করা হতো না। একবার উসমান ইবনে আফফান রা. বাইতুল মাল থেকে এক লাখ রৌপ্যমুদ্বা ধার নেন। সেজন্য খণশ্রহণ চুক্তিনামা ২৮, ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান-নিহায়া, খ. ৯, পৃ. ১৭০-১৭১। চিএ ও লিড নই ডাউনলোড উ্রসদুল ঘ্ (হি হি শি শে হে শ্রী শী রি হি শি
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।