Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম অনুচ্ছেদ খিলাফতের শর্তসমূহ খিলাফতের শর্ত বলতে, শরিয়ত এ বিষয়ে যেসব শর্ত আরোপ করেছে এবং প্রশাসনে বা খিলাফতের পদে অধিষ্ঠিত হওয়ার আগে শাসকের মধ্যে যেসব শর্তের উপস্থিতিকে আবশ্যক বলে সকল শরিয়তজ্ঞ এবং জনসাধারণ একমত হয়েছেন, তা উদ্দেশ্য । আর আপনি যদি শরিয়ত কর্তৃক নির্ধারিত এসব শর্ত ও মানদণ্ডকে তৎকালীন পারস্য ও রোম সাম্রাজ্যে প্রচলিত আইনকানুনের সঙ্গে তুলনা করেন, তাহলে রাজনৈতিক ইতিহাসে ইসলামি সভ্যতা কত উন্নত ও উচ্চ আসন গ্রহণ করেছিল, তা খুব সহজেই অনুমান করতে পারবেন। স্বাধীনতা অক্ষুণ্ন ও সমুন্নত রাখার জন্য, প্রতিটি মানুষকে আল্লাহর জমিনে তার প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য । তা ছাড়াও শরিয়ত নানা অবকাঠামো এবং উদার নিয়মের প্রচলন ঘটিয়ে ইসলামের একতা সুরক্ষায় জোর তাগিদ দিয়েছে। ফলে ইসলামি বিচারব্যবস্থা অন্যান্য সকল ব্যবস্থাকে ছাপিয়ে অনন্য ও সুউচ্চ আসন লাভ করতে সক্ষম হয়েছে। কেননা ইসলাম পূর্ববর্তী ও পরবর্তী কালের সকল প্রশাসনিক অবকাঠামোতে হারিয়ে যাওয়া ন্যায়, সুবিচার ও সাম্যের মতো সামাজিক বিষয়গুলো পূর্ণমাত্রায় প্রতিষ্ঠা করতে শতভাগ সফলতার স্বাক্ষর রেখেছে। এই সাম্য প্রতিষ্ঠার ভিত্তি হচ্ছে পৃথিবীতে আল্লাহর প্রণীত বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করে জনগণের সকল অধিকার সুরক্ষা করা। মুসলিম অমুসলিম সকলের জন্য শরিয়ত অনুমোদিত সকল বৈধ উপাদান সরবরাহ ও সহজলভ্য করা। আর এই ন্যায়, ইনসাফ ও সমতা বিধানের নজির ও লিডিকে উতর সদুল

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।