Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

১৫৮ * মুসলিমজাতি অর্থ স্থানান্তর থেকে আমরা সহজেই অনুমান করতে পারি, অন্যান্য অঞ্চল থেকে কী পরিমাণ অর্থ এসে জমা হতো বাইতুল মালে। এত বিশাল পরিমাণ অর্থ আসার ঘটনা থেকে আমরা বাইতুল মালের গুরুত্ব এবং ইসলামি খিলাফতের বড়ত্ব অনুমান করতে পারি। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, উমাইয়া শাসনামলে ইসলামি রাষ্ট্রের অধীনে বাইতুল মালের কেন্দ্রীয় কার্যালয় ছিল দামেশকে। তবে প্রত্যেক প্রদেশে বাইতুল মালের শাখা ছিল। ওই শাখার কার্যালয় থেকে স্থানীয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও আঞ্চলিক সকল প্রয়োজন পূরণ করা হতো। এসব ব্যয় পরিপূর্ণরূপে শেষ হওয়ার পর যা অবশিষ্ট থাকত, তা খিলাফতের রাজধানীতে বাইতুল মালের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানান্তর করা হতো। অপরদিকে প্রতিটি অঞ্চলের স্থানীয় মুসলিমদের অধিকার ছিল খিলাফতের রাজধানীতে স্থানান্তরিত হতে যাওয়া এসব অর্থ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার। স্থানীয় সকল মুসলিমের অধিকার যথাযথভাবে আদায় করা হয়েছে কি না সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য যে-কেউ যেকোনো সময় তদন্ত করার অধিকার রাখতেন। র এমন ঘটনা প্রমাণ পাওয়া যায়। একবার মিশরের বাইতুল মালের অবশিষ্ট রথ রাজধানী দামেশকের বাইতুল মালে স্থানান্তরের উদ্দেশ্যে মিশর থেকে রাজদ্ববাহী উটের বহর যাত্রা শুরু করে। কিন্তু_বারাহ ইবনে হাসকাল আল-মাহরি নামক স্রশরীয় এক ব্যক্তি পথিমধ্যে বাধ সেখধে বসে। উটের বহর দেখে বলতে থাকে, কী হলো, আমাদের দেশের অর্থ কী করে দেশের বাইরে যাচ্ছে এ বহর ফিরিয়ে নাও। এরপর তা ফিরিয়ে মসজিদের কাছে আনা হলে লোকটি সমস্বরে মানুষের উদ্দেশে ঘোষণা করে, আপনারা কি আপনাদের নিজেদের ও কর্মচারীদের সব বেতন- ভাতা ও অধিকার এবং আপনাদের পরিবারের জন্য বরাদ্দকৃত যাবতীয় দান-অনুদান গ্রহণ করেছেন? সবাই বলল, হ্যা..।২%) সেনাবাহিনী ও জনসাধারণ সবাই নিজ নিজ প্রাপ্য ও অধিকার যথাযথরূপে বুঝে পেয়েছে নিশ্চিত হওয়ার পর বারাহ সেই উটের বহর দামেশকে যাওয়ার জন্য ছেড়ে দেন। কোনো সন্দেহ নেই, খিলাফতের অধীনে জনসাধারণ কী ২4. ইবনে আবদুল হাকাম, ফুতুহু মিসর ওয়া আখবারুহা, পৃ. ৩৪৫। চা ৮৮৮০৮৪০৮০৬৩ খা [৷ বি বি) ও ও + ও 4 ০ ক ই বু ও তি ২ ও 4 ওিধ ওহ- ওই ও ॥ 1 ভা , ক. ক. কা. া.১ কা. এড. ক, 4. ঞা 44 ও লিডিকে নই ডাউনলোড 7: টি

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।