Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বকে কী দিয়েছে * ১৫৭ কোনোপ্রকার কালক্ষেপণ ও আনুষ্ঠানিকতা ছাড়াই প্রতি বছর! এটাই ছিল ইসলামি রাষ্ট্রে শাসক ও জনগণের মাঝে ভ্রাতৃত্ব ও সহানুভূতির অপরূপ উদাহরণ । এ ব্যাপারে আলি ইবনে আবু তালিব রা. ছিলেন আরও একধাপ এগিয়ে । অর্থের প্রাচুর্ধকে কেন্দ্র করে যেন শাসকশ্রেণি ও জনগণের মাঝে নৈরাজ্য সৃষ্টি না হয়, সেজন্য প্রতি শুক্রবার তিনি বাইতুল মালের সমুদয় অর্থ বন্টন করে দিতেন। যেন কোনো অর্থই রাজকোষে জমা না থাকে (২৯) এরই ধারাবাহিকতায় একদিন তিনি বাইতুল মালে প্রবেশ করে দেখেন, তাতে প্রচুর স্বর্ণ-রুপা জমা হয়ে আছে। তা দেখে তিনি বললেন,হে হলুদ স্বর্ণ, তুমি যতই আকর্ষণীয় হও হে শুভ্র রুপা, তুমি যতই লোভনীয় হও তুমি তোমার সৌন্দর্য আমি ছাড়া অন্যদের সামনে প্রকাশ করো। তোমার মধ্যে আমার কোনো প্রয়োজন নেই 10২৭২) আরও একটি লক্ষণীয় বিষয় হলো, প্রশাসন ও অর্থব্যবস্থাকে সন্দেহের উর্ধ্বে রাখতে, সমস্যা এড়াতে এবং কতৃত্বমুক্ত রাখতে মুসলিম খলিফাগণ সবসময়, এ দুটোকে আলাদা রেখেছেন। এরই ধারাবাহিকতায় উমর ইবনুল খাত্তাব রা. যখন কুফার শাসনকর্তা হিসেবে আম্মার ইবনে ইয়াসির রা.-কে পাঠান, তখন আবদুল্লাহ ইবনে মাসউদকে বাইতুল মালের প্রধান দায়িত্বশীল ও উধির হিসেবে তার সঙ্গে প্রেরণ করেন |) উমাইয়া শাসনামলে বাইতুল মালে জমা হয় বিপুল পরিমাণ অর্থ। ইবনে আবদুল হাকাম (মৃ. ২৫৭ হি.) বর্ণনা করেন, মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রা.-এর শাসনামলে মিশরের গভর্নর মাসলামা ইবনে মুখালাদ রা. যে পরিমাণ অর্থ পাঠান, সরকারি সকল কর্মকর্তা-কর্মচারীর বেতন, সম্মানী, বিভিন্ন প্রদেশে কর্মরত সরকারি দায়িত্বশীল ও লিপিকার এবং হেজায অঞ্চলে খাদ্য রপ্তানির কাজে নিয়োজিতদের যথাযথ প্রাপ্য বুঝিয়ে দেওয়ার পরও তা থেকে ছয় লাখ দিনার অবশিষ্ট থেকে যায় ।(২৭২) ] মুসলিমদের অধিকৃত একটিমাত্র অঞ্চল মিশর থেকেই এত বিপুল পরিমাণ ২১, আবুল আব্বাস আন-নাসিরি, আল-ইসতিকসা, খ. ১, পৃ. ১১২। ২২, ইবনুল ওয়ারদি, তারিখু ইবনিল ওয়ারদি, খ. ১, পৃ. ১৫৭। ২৭. ইবনে সাদ, আত-তাবাকাতুল কুবরা , খ. ৩, পৃ. ২৫৫। ২, ইবনে আবদুল হাকাম, ফুতুহু মিসর ওয়া আখবারুহা, পৃ. ১১৭। 0১০৬৮ /-২৮-৬৬ ৮: -হ - আা ,১.. ছা: ১.১, ছা ,-ছ১। ৬১ হা, .. ২.১ - ১:১২) | এ হে হা হেরা আাঙ লশি িশিলিলিেহাএ শা হি শি শহিলি শি এ ও পিক ই ডাউনলোড ০০১০০

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।