১৫৪ « মুসলিমজাতি এই তহবিলে যেসব খাত থেকে অর্থ আসত, তা হলো: যাকাত, ভূমিকর রাজ্ব, জিয়া, গনিমত ও আওকাফ। যার মধ্যে আওকাফ ছাড়া বা, সবই হলো সম্পদ, জমিন ও মানুষের ওপর ধার্যকৃত কর বা ট্যাক্স (২৬) বাইতুল মালের অন্যতম বৈশিষ্ট্য হলো, স্বাভাবিকভাবে যে অর্থসম্পদ সাধারণ মুসলিমদের অধিকার এবং যার স্বত্বাধিকারী এখনো নির্ধারিত হয়নি সেটাই বাইতুল মালের অর্থ বলে গণ্য হবে। যে অর্থ মুসলিমদের কল্যাণে খরচ হওয়ার কথা তা বাইতুল মালে যাবে ।(২১৫) এই পারিভাষিক | অর্থের ভিত্তিতে আমরা বলতে পারি, বাইতুল মাল হলো ইসলামি ' সভ্যতার এক অনন্য প্রতিষ্ঠান। মুসলিমদের সকল চাহিদা ও প্রয়োজন পূরণের একমাত্র তহবিল হলো বাইতুল মাল। যা অনেকটা বর্তমান সময়ের অর্থ মন্ত্রণালয় এবং রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের মতো। বাইতুল মাল থেকে ব্যয়ের খাতগুলো ছিল যথাক্রমে : ১। গভর্নর, বিচারক, রাষ্ট্রীয় কর্মকর্তা, কর্মচারী, সরকারি কর্মীদের বেতন। স্বয়ং আমিরুল মুমিনিন বা খলিফাও এ খাত থেকে বেতন গ্রহণ করতেন। ২। সেনাবাহিনীর বেতন। ৩। সেনাবাহিনী প্রশিক্ষণ ও প্রস্তুতকরণের যাবতীয় ব্যয়। যুদ্ধান্্ তৈরি। ঘোড়া, উট ইত্যাদি ক্রয়। ৪। জনসাধারণের জীবনযাত্রা সহজ করতে এবং তাদের অধিকার সমুন্নত রাখতে সেতু, ব্রিজ, কালভার্ট, বাধ ও সড়ক নির্মাণ । সরকারি কার্যালয়ের ভবন, বিশ্রামাগার ও মসজিদ নির্মাণ। ৫। সামাজিক প্রতিষ্ঠান নির্মাণ। যেমন হাসপাতাল, জেলখানা ইত্যাদি। ৬। অনাথ, দরিদ্র, বিধবা ও ছিন্নমূল মানুষের জন্য খাদ্য সরবরাহ। সরকার তাদের যাবতীয় ব্যয়ভার বহন করবে। উপর্যুক্ত বিবরণ থেকে স্পষ্ট বোঝা যায়, পূর্ববর্তী অন্য সব সভ্যতাকে ছাপিয়ে সূচনালগ্নেই ইসলামি সভ্যতা অর্থ ব্যয়ের সূক্ষ্ম ও নিখুত খাতগুলো আবিদ্বার করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রীয় আয়-ব্যয়ের মাঝে সুষ্ঠুভাবে ২৬. শাওকি আবু খলিল, আল-হাদারাতুল আরাবিয়াতুল ইসলামিয়া, পৃ, ৩৩১। 4 *৮, মাওয়ারদি, আল-আহকামুস সুলতানিয়যা, পৃ, ২৭৮ । | 44), 4.৬. ৬. +.৮.৮.৬.৬.৮৮১৮প-৮:%-৭.প. ৬. ৬২৮2৭ 114 2 ৫ বক 22 ্ু
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।