, ১৫০ * মুসলিমজাতি সময় বা বৈরী আবহাওয়ার কালে সাধারণত পত্র পাঠানো পেটভরতি আহার না করিয়ে কখনো পায়রা ছাড়া হতো না (২) পায়রাযোগে পাঠানো পত্রগুলো হতো অতি সংক্ষিপ্ত ও ইঙ্িতবহ ভ লেখা। এ ধরনের বারতা যুদ্ধের সময় বেশি পাঠানো হতো। ছোট্র হালকা কাগজে সংক্ষিপ্ত করে লিখে বৃষ্টিবাদল বা ঝড় থেকে সুরক্ষিত রাখার জন্য তা পায়রার পায়ে বা পালকের নিচে বেঁধে দেওয়া হতো। আর তাতে লেখা হতো খুবই চিকন ও হালকা অক্ষরে 1২৭) এই ছিল আকাশপথে পরিচালিত মুসলিমদের ব্যবহৃত ডাক ও যোগাযোগব্যবস্থা, যা সথলীয় ডাকব্যবস্থা থেকে কোনো অংশে কম গুরুতর ছিল না। ৪। অগ্নিসংযোগ করে সতর্কবার্তা প্রদান উল্লিখিত ডাকব্যবস্থা ছাড়াও মুসলিমদের মাঝে প্রচলিত ছিল আগুন জ্বালিয়ে সতর্ক করার মতো ব্যবস্থাও । কালকাশান্দি বলেন, নির্দিষ্ট কিছু পয়েন্ট ও স্থাপনা ছিল, যেখানে রাতেরবেলা অগ্নি প্রজ্লন করা হতো এবং দিনেরবেলা ধোয়া উত্তোলন করা হতো। এর জন্য কোনো এলাকায় পাহাড়ের চূড়ায়, আবার কোনো এলাকায় উচু ভবনের ওপর জায়গা নির্ধারণ করা হতো। সরকারি কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের মাঝে এ ধরনের সংকেত আদান-প্রদানের রীতি প্রচলিত ছিল। ইসলামি ভূখণ্ডের সর্বশেষ সীমান্ত এলভিরা ও রাহবা থেকে জাবাল দুর্গ পর্যন্ত এ সংকেতসীমা বিভৃত ছিল। ফলে ফুরাত নদীর তীরবর্তী এলাকায় (ইরাকে) কিছু ঘটলে রাতের মধ্যেই সে খবর মিশর পর্যন্ত চলে আসত । রাতে কিছু ঘটলে সকালের মধ্যেই সবাই তা জেনে যেতেন। বিচিত্র সাংকেতিক পদ্ধতি অবলম্বন করে আগুন প্রজ্বলন ও ধোঁয়া উত্তোলন করা হতো, যা দিয়ে শক্রদের সর্বশেষ অবস্থা, তাদের গতিবিধি ও অপতৎপরতার খবর দেওয়া হতো, কখনো কখনো আক্রমণকারী শক্রদের সংখ্যাও জানিয়ে দেওয়া হতো নানাভাবে আগুন জ্বালিয়ে ।0২৫৯) ২৯. মুহাম্মাদ যয়ফুল্রাহ, আল-হাদারাতুল ইসলামিয়্যা, পৃ. ১৯৮-১৯৯; আবু যায়দ শালবি, তারিখুল হাদারাতিল ইসলামিয়্যা ওয়াল-ফিকরিল ইসলামি, পৃ. ১৪৬। ২৫, কামাল আনানি ইসমাইল, দিরাসাত ফি তারিখিন নুযুমিল ইসলামিয়া, পৃ. ১০৭-১০৮। ২*. কালকাশান্দি, সুবহুল আ'শা, খ. ১৪, পৃ. 8৪৫। কান, ভা, কাক ১ কাকা ১ কা কা এ, কা 4) ঞ-১ ঝা-১41-১ ক1-২% বছর খা ও ও কু ঝছ ও4 ও ওই টা
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।