Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

বিশবকে কী দিয়েছে * ১৪৯ ইবনে ইউসুফ সমুদ্রে আলকাতরার আবরণে তৈরি শক্ত কাঠ ও লোহার পেরেক দারা নির্মিত দ্রুতগামী নৌযান পরিচালনা করেন 11২৫০) ৩। আকাশপথে ব্যবহৃত ডাকব্যবন্থা আকাশপথে ডাকব্যবস্থা পরিচালনার জন্য ব্যবহৃত হতো ডাকপায়রা । ক্ষুদেবার্তী আদান-প্রদানের জন্য এটি ছিল একটি কার্ধকর ব্যবস্থা। বার্তাটি ডাকপায়রার পিঠে, বা পালকের নিচে, অথবা পায়ে বেধে দেওয়া হতো। আর তা নিয়ে সে গন্তব্যের দিকে রওনা হতো। এ ধরনের পায়রাকে ডাকা হতো হাদি (৩) নামে 11১4) মুসলিমগণ শুধু স্থল ও জলপথে ডাকসেবা নিশ্চিত করেই ক্ষান্ত হননি, বরং অপেক্ষাকৃত দ্রুত ও উন্নত ডাকব্যবস্থা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ ও প্রকল্প হাতে নেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ছিল ডাকপায়রা। ডাকপথে ব্যবহৃত কবুতরের অনেক কদর ছিল এবং সে সময় তা চড়া দামে বিক্রি হতো। বিশেষত বসরা নগরীতে মানুষ তা কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ত। ডাকপায়রার জন্য সে সময় স্বতন্ত্র মাকেট ছিল। এমনকি একটি পায়রার দাম সাতশ দিনার পর্যন্ত উঠত সেখানে । সুলতান নুরুদ্দিন যিনকির শাসনামলে এবং উবাইদি-ফাতেমি বংশের রাজত্বকালে এ ধরনের পায়রার ব্যবহার ব্যাপকহারে বৃদ্ধি পায়। সুদূর বসরা থেকে কায়রো পর্যন্ত এবং কায়রো থেকে দামেশক পর্যন্ত পায়রাযোগে পত্র আদান-প্রদানের রীতি চালু ছিল । পায়রার বিরতি গ্রহণ ও অবতরণের জন্য তখন স্বতন্ত্র উচু টাওয়ার নির্মিত হয়। টাওয়ার থেকে টাওয়ারে গমন করতে করতে শেষ দামেশকের টাওয়ারগুলোতে মিশরের পায়রা রাখা হতো এবং মিশরের টাওয়ারগুলোতে দামেশকের পায়রা রাখা হতো। সাধারণত একবার পত্র প্রেরণের জন্য দুটি চিঠি ও দুটি পায়রা প্রস্তুত করা হতো। একটি ওড়ানোর প্রায় দু-ঘণ্টা পর দ্বিতীয়টি ওড়ানো হতো। প্রথমটি পথ হারিয়ে ফেললে বা দুর্ঘটনায় মারা গেলে দ্বিতীয় পায়রাটি যেন গন্তব্যে পৌছে। ২৪. জাহিয, আল-বায়ান ওয়াত-তিবয়ান, পৃ. ৩৬৪ ২৭৭. মুহাম্মাদ যয়ফুল্লাহ, আল-হাদারাতুল ইসলামিয়া, পৃ. ১৯৮। ছা; 9. ছা, .. থা, ১. ঘা ছ উন িুবুজদল 9/৬/৬/-1১0117819,0017

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।