১৪৬ * মুসলিমজাতি ইতিহাসে দেখা যায় আব্বাসি খলিফাগণও ডাকল্যবসথার উনননকে গুরুত্বের সঙ্গ নিয়ে রাষ্ট্র পরিচালনার কাজে তা প্রধান নিয়ামক হিসেবে খহণ করেন। আবু জাফর মনসুর বলতেন, আমার ঘরে সবসময় চার প্রকার ব্যক্তির উপস্থিতি জরুরি। সবসময় তাদের দরকার হয় আমার। জিজ্ঞেস করা হলো, তারা কারা হে আমিরুল মুমিনিন? বললেন, তারা হলেন রাষ্ট্রের ভিত্তি। তাদের অনুপস্থিতিতে রাষ্ট্র অচল। ঠিক যেমন চৌকাঠের খুঁটি থাকে চারটি। একটি যদি অসম্পূর্ণ থাকে, তাহলে তা দুর্বল ও ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। এক. বিচারক, যিনি আল্লাহপ্রদত্ত বিচারব্যবস্থা কার্যকরে কারও হুমকি-ধমকির তোয়াক্কা করেন না। দুই. নিরাপত্তারক্ষী বা পুলিশ, যারা দুর্বল-সবল সবার প্রতি ন্যায্য আচরণ করেন। তিন. কর উসুলকারী, যিনি জনগণের ওপর জুলুম না করে সবার অবস্থা খতিয়ে দেখে কর আদায় করেন। এ ব্যাপারে কেউ জুলুম করলে আমি তা বরদাশত করব না। এরপর তিনি তিনবার দাতে 1 শাহাদাত আঙুল চাপলেন। প্রতিবার তিনি আহ আহ বলে আওয়াজ করলেন। জিজ্ঞেস করা হলো, চতুর্থ ব্যক্তিটি কে হে আমিরুল মুমিনিন? তিনি বললেন, পত্রবাহক বা সংবাদবাহক, যিনি সঠিকভাবে সকলের সংবাদ লেখেন |(%) ভন ক্রেমার বলেন, রাষ্ট্রীয় প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গনের মূলে ছিলেন একজন ডাকবিভাগের কর্মী। গুরুত্ৃপূর্ণ সব সংবাদ সম্পর্কে খলিফাকে অবহিত করাই ছিল তার দায়িত্ব। বরং প্রাদেশিক গভর্নরদের কর্মকাণ্ডের ওপর নজরদারি করার দায়িতৃও ছিল তার ওপর । এক কথায় কেন্দ্রীয় সরকারের আহ্বাভাজন ব্যক্তি ছিলেন তারা। খলিফাগণ ডাকবিভাগের কার্যক্রমকে রাষ্ট্র পরিচালনার কাজের অবিচ্ছেদ্য অংশ মনে করতেন। তাদের সাহায্যেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যথাযথ দায়িত্ব পালন করছে কি না তা শাসকগণ জানতে পারতেন ।(২৯ খলিফা হারুনুর রশিদ দ্রুত সংবাদ আদান-প্রদান এবং বিভাগীয় সাম্রাজ্যকে নিখুত ডাক-যোগাযোগের আওতাভুক্ত করেন। এজন্য ত্বরিত ২. তাবারি, তারিখুল উমাম ওয়াল-মুলুক, খ. ৬, পৃ. ৩১৩। টি ২৯. আবু যায়দ শালবি তারিখুল হাদারাতিল ইসলামিয়া ওয়াল-ফিকরিল ইসলামি, পৃ. ১৪১। 1 1171-২4-7১ ভ1-১ ঞ) ১ ক- ১১ কা-১ 42, 7 ১ ক) এ. কা, ০, ১ কা, ) 11 0... 11] প্ 1740] 'রও পিডিএফ রই ডাউনলোড: ৪7: ্
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।