ঙ্ি 2১০ ৮ 7৮: ছা ১, ২১. - ছা, ,... হা»... আ» বিশ্বকে কী দিয়েছে * ১৪৫ চার. খাবার। যখনই আসবে, দরজা খুলে দেবে। সবাইকে খাবারে অংশগ্রহণ করার সুযোগ করে দেবে 1২৯২) বাদশা আবদুল মালিক ইবনে মারওয়ানের কাছে পত্রবাহকের কী পরিমাণ গুরুত্ব ছিল, এ ঘটনা থেকেই তার প্রমাণ পাওয়া যায়। বিখ্যাত উমাইয়া শাসক ওয়ালিদ ইবনে আবদুল মালিকের শাসনামলে অর্থনৈতিক ও নাগরিক উন্নয়নের অগযাত্রায় ডাক ও যোগাযোগব্যবস্থার পরিধি আরও সম্প্রসারিত হয়। বিপুল পরিমাণ উট ও ঘোড়া বরাদ্দ করা হয় এ কাজের জন্য । রাষ্ট্রজুড়ে অনেকগুলো ডাকপয়েন্ট স্থাপন করা হয়। তার আমলে ডাক ও যোগাযোগব্যবস্থার অসামান্য উন্নতি সাধিত হয়, এমনকি কনস্টান্টিনোপল থেকে দামেশক পর্যন্ত দীর্ঘ পথে দায়িত্বরত বাহনগুলোকে স্বর্ণখচিত আবরণ পরানো হয়। এরকম আচ্ছাদন কেবল বড় বড় মসজিদ, মক, মদিনা ও বাইতুল মুকাদ্দাসের দেয়ালগুলোতেই শোভা পেত ।(২৪০) ডাকবিভাগের উন্নয়নে বিখ্যাত শাসক উমর ইবনে আবদুল আযিযও ব্যাপক অবদান রেখে যান। ডাকপয়েন্টগুলোর সম্প্রসারণ, বিশ্রামাগার তৈরি, এ কাজের জন্য ব্যবহৃত প্রতিটি সড়কে বাহনের পানের জন্য পানির হাউজ এবং খাদ্যশালা স্থাপন করেন। উমর ইবনে আবদুল আযিয ঘোষণা করে দেন, এই বাহনগুলো কেবল যেন মুসলিমদের সেবায় এবং পত্র বহনের কাজে ব্যবহৃত হয়। কারণ বাহনগুলো ছিল রাষ্ট্রীয় সম্পদ। একবার তিনি সরকারি এক কর্মীকে তার এলাকা থেকে মধু নিয়ে আসতে বলেন। ওই কর্মী ডাকবাহনের পিঠে করে সেই মধু নিয়ে আসে । উমর ইবনে আবদুল আযিয জিজ্ঞেস করেন, কীভাবে নিয়ে এসেছে? দরবারিগণ উত্তর দিলেন, ডাকবাহনের পিঠে করে । এ কথা শুনে তিনি ওই মধু বিক্রি করে তার মূল্য মুসলিমদের সাধারণ অর্থ তহবিলে জমা করার নির্দেশ দেন। আর ওই কর্মীকে বলেন, এই বাহনে করে এনে তুমি তোমার মধু নষ্ট করে ফেলেছ!(২৬) ২২. কালকাশান্দি, সুবহুল আশা, খ. ১৪, পৃ. ৪১৩। ২০. কালকাশান্দি, সুবহুল আশা, খ. ১৪, পৃ. ৪১৩। ২. ইবনুল জাওষি, সিরাতু ওয়া মানাকিবু উমর, পৃ. ২১০; আবু ইউসুফ ইয়াকুব ইবনে সুফিয়ান ফাসাবি, আল-মারিফাতু ওয়াত-তারিখু, খ. ১, পৃ. ৩৩৭। হা. হা... হা, ১.১. ছা ও লিড নই ডাউনলোড ৪১:
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।