Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ * মুসলিমজাতি কারণ ব্যাখ্যা করতে গিয়ে লুমাউল কাওয়ানিনিল মুদিয়যা ফি দাওয়াবিনিদ দিয়ারিল মিসরিয়াা গ্রন্থকার নাবুলুসি'১৩) বলেন, রাজদরবারে দুজন প্রভাবশালী রাষ্ট্রীয় ব্যক্তিত্বের সমাবেশ এড়াতেই তিনি এ ঘটনার জন্ম দেন। যাই হোক, রাজদরবারে ওয়াকফ বিভাগের প্রধানের স্থান ছিল ঠিক সুলতানের বা পাশেই। কারণ রাষ্ট্রীয়ভাবে তার ছিল অসামান্য গুরুত্ব এবং তিনি ছিলেন উন্নত মর্ধাদার অধিকারী । মাকরিযি বলেন, ওয়াকফ বিভাগের প্রধান সরাসরি সকল সরকারি বিভাগসমূহে হস্তক্ষেপ করার ক্ষমতা রাখতেন। আর সেখানে কেবল একনিষ্ঠ ও মানুষের কাছে গ্রহণযোগ্য মুসলিম লেখকদেরকেই কাজের সুযোগ দেওয়া হতো ।(১%) তবে উসমানীয় খিলাফতের সময় সম্পূর্ণ নতুন ওয়াকফ ব্যবস্থার গোড়াপত্তন হয়। যেমব জমিতে ওয়াকফ ভবন নির্মাণ করা হবে এবং যে অর্থসম্পদে যাকাত ওয়াজিব হয় না এবং ব্যবসার জন্য নির্ধারিত নয় তবে তা প্রবৃদ্ধিমলক কাজে ব্যবহার করা যায় এবং দায়িত্বশীলগণ তা ভাড়া দিয়ে অথবা তা থেকে অর্জিত লভ্যাংশ থেকে উপকৃত হন এরকম নীতিমালা ওই নতুন ওয়াকফ ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়। আজ পর্যন্ত অনেক আরবরাষ্ট্রে ভূমির সেই বিভাজন ব্যবস্থা ও নীতিমালা পুরোপুরি অনুসরণ করা হচ্ছে। উসমানীয় শাসনতন্ত্রের প্রণয়ন করা ওয়াকফ-বিষয়ক আরেকটি ব্যবস্থা হলো 'নির্দেশনা ও দায়িত্ প্রদান বিভাগ'। এই বিভাগের কাজ ছিল অলাভজনক ওয়াকফ সম্পত্তি দেখাশোনার জন্য সঠিক পেশা ও দায়িত্ব নির্ধারণ করা। ওয়াকফ সম্পত্তির মুতাওয়ালি হওয়ার জন্য আগ্রহীদের পরীক্ষা গ্রহণ করা। আগ্রহীদের ক্ষেত্রে অধিকাংশ সময় ধর্মীয় পেশা প্রাধান্য পেত। যেমন মসজিদের ইমাম হওয়া, মুয়াজ্জিন হওয়া, খতিব হওয়া, ধর্মীয় শিক্ষক হওয়া ইত্যাদি। এভাবেই উসমানীয় ৯*. পুরো নাম উসমান ইবনে ইবরাহিম নাবুলুসি। অপর নাম ফখরুদ্দিন। আইয়ুবি সাশ্রাজোর অন্যতম আমির। সুলতান নাজমুদ্দিন আইয়ুব আন-নযর ৬৩২ হিজরি সনে মিশরের দিওয়ানে তাকে অধিষ্ঠিত করেন। এই সুলতানের আদেশেই তিনি লুমাউল কাওয়ানিনিল মুদিয়া ফি দাওয়াবিনিদ দিয়ারিল মিসরিয়াা রচনা করেন। ৬৮৫ হিজরিতে তিনি ইনতেকাল করেন। যিরিকলি, আল-আ'লাম, খ. ৪, পৃ. ২০২। ১, মাকরিঘি, আল-মাওয়ায়িয, খ. ২, পৃ. ২৯৫; কালকাশান্দি, সুবহুল আ'শা, খ. ৩, পৃ. ৫৬৭ নাবুলুসি, লুমাউল কাওয়ানিনিল মুদিয়যা ফি দাওয়াবিনিদ দিয়ারিল মিসরিয়যা, পৃ. ২৮; সামাররায়ি, আল-মুআসসাসাতুল ইদারিয়া ফিদ-দাওলাতিল আব্বাসিয়া, পৃ. ২৯৮-৩০৭। ৮7, ৮ 2-০-- ৮৮০০০০০২০০০ ৮৭ ঢা খা ০০০০০০০০১০১ আন

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।