Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বকে কী দিয়েছে * ১৩১ যার কারণে ওয়াকফের শর্তাবলি যথাযথভাবে পালন নিশ্চিত করতে তিনি নিজে ওয়াকফ সম্পত্তি দেখাশোনার দায়িত্ব নেন। এর ফলাফলও হাতেনাতে পায় মিশরের জনগণ । কাঘি তওবার ইনতেকালের পরপরই ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও তার সুষ্ঠু পরিচালনার জন্য মিশরে স্বত্ত সরকারি বিভাগ প্রতিষ্ঠিত হয়। যার প্রধান হিসেবে থাকতেন একজন বিচারক । বিভিন্ন মুসলিম রাষ্ট্রে এ প্রক্রিয়ার সূচনা ঘটলে মিশরেই তা পূর্ণতা লাভ করে। এভাবেই একজন বিচারক সবসময় এ বিভাগের প্রধানের দায়িত্বে থেকে ওয়াকফের শর্তাবলি অনুযারী সম্পত্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতেন । তবে ওয়াকফকারীর শর্তমতে সম্পত্তির কোনো মুতাওয়ালি নির্দিষ্ট করা থাকলে তিনিই বিচারকের সহযোগিতা ও দিক- নির্দেশনা নিয়ে প্রকল্প দেখাশোনা করতেন ।/৯১২) , হিজরি চতুর্থ শতকের প্রথমার্ধ পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত থাকে । এ সময় আলাদা মুতাওয়ালি নিযুক্ত করে ওয়াকফ প্রকল্প দেখাশোনার সকল দায়দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হতো । তিনিই প্রকল্পের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতেন। ওয়াকফ বিভাগের দিক-নির্দেশনা অনুযায়ী সম্পত্তির লভ্যাংশ গরিব-মিসকিন ও ভোক্তাদের মাঝে বিলিয়ে দিতেন । ওয়াকফ বিভাগ স্বতন্ত্র একটি বিভাগ হওয়ার পেছনে এটাই ছিল কারণ। এই বিভাগ নতুন হওয়া সত্বেও দিন যতই গড়িয়েছে এ বিভাগের উন্নতির সঙ্গে সঙ্গে বিভাগীয় প্রধানের ততই পদোন্নতি ঘটেছে। এমনকি তাদের অনেকে রাষ্ট্রের গুরুত্পূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন বলেও ইতিহাসে পাওয়া যায়। মিশরে প্রধান বিচারপতির পদকেও ছাপিয়ে যায় ওয়াকফ বিভাগীয় প্রধানের পদ। এরকম ঘটনাও প্রসিদ্ধ আছে, ঈদ বা জাতীয় উৎসবের মৌসুমে জনগণের পক্ষ থেকে সুলতানকে শুভেচ্ছা জানানোর অনুষ্ঠান পর্যবেক্ষণের জন্য মিশরের প্রধান বিচারপতি একবার তার সেবককে বলে পাঠালেন, যাও, রাজদরবারের গেটে দীড়িয়ে থাকো । ওয়াকফ বিভাগীয় প্রধান সুলতানকে শুভেচ্ছা জানিয়ে চলে গেলে আমাকে এসে সংবাদ দিয়ো । এরপর ঠিকই ওয়াকফ বিভাগীয় প্রধান সুলতানকে শুভেচ্ছা জানিয়ে বিদায় হলে প্রধান বিচারপতি এসে সুলতানের প্রতি অভিনন্দন ব্যক্ত করেন। এ ঘটনার ৯২, আল-কিন্দি, আল-উলাত ওয়াল-কুখাত, পৃ. ৩৯০; মুহাম্মাদ আবু যাহরা , মুহাদারাত ফিল- ওয়াকফ, পৃ. ১২। হা... ১... ১, ২০... ২৮. ১. ২৬ ,. ২. হা. ২১, ১. হা... হু. ১... ২১... ১, ছ ও পিডিকে নই ডাউনলোড উস বেসন

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।