তৃতীয় অনুচ্ছেদ উ9.ওয়াকফ বিভাগ বিশ্বনবীর যুগ থেকে আজ পর্যন্ত সমাজসেবা, জনকল্যাণমূলক কাজ এবং আল্লাহর ইবাদত প্রতিষ্ঠায় পাল্লা দিয়ে এগিয়েছেন মুসলিমগণ । এর মধ্যে ওয়াকফ ছিল সব থেকে গুরুত্বপূর্ণ এবং মুসলিম জনসাধারণের বেশি উপকারে আসা উদ্যোগসমূহের একটি । ওয়াকফ ব্যবস্থা ছিল ওই ভিত্তি সংগঠন যা সুষ্ঠুরূপে পালন ও বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। মুসলিম সমাজের জাগরণ ও উন্নতি সাধনে ব্যাপক ভূমিকা পালন করেছে। সভ্যতা বিনির্মাণে এবং ইসলামি ওয়াকফ ব্যবস্থার গোড়াপত্তনে মুসলিম মানসে যে মূলমন্ত্র কাজ করেছিল এবং বিশ্বনবীর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলিম হৃদয়ে যে প্রচেষ্টা নিজ গতিতে প্রবাহিত হয়ে চলে আসছিল, চিন্তাশীল মাত্রই তার মূল রহস্য জেনে অবাক হবেন। তা ছাড়া এ কথাও দিবালোকের মতো পরিষ্কার যে, ওয়াকফ ব্যবস্থা মানবতার কল্যাণ সাধনে প্রাক ও সমকালে অন্য কোনো সভ্যতায় এরকম নজির আছে বলে ইতিহাসে পাওয়া যায় না। প্রথমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকল ত্তরের মুসলিমের জন্য ওয়াকফ ব্যবস্থার প্রচলন করেন। ইসলামে প্রথম ওয়াকফ সম্পত্তি ছিল সাহাবি মুখাইরিকের(€২০৯) জমিসমূহ। তাবাকাতে ইবনে সাদ গন্ধে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যামানায় মদিনার সাতটি বাগান ২০৮. পুরো নাম মুখাইরিক আন-নাযরি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবি। ইসলাম গ্রহণের পূর্বে তিনি ছিলেন একজন বড় ইহুদি আলেম ও বিশিষ্ট শিল্পপতি । পরবর্তী সময় তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার সমুদয় অর্থসম্পদ বিশ্বনবীর জন্য ওসিয়ত করে যান। হিজরি তৃতীয় সনে সংঘটিত এঁতিহাসিক ওহুদের যুদ্ধে তিনি শহিদ হন। তার সম্পর্কে আরও জানতে দেখুন, ইবনে হাজার, আল-ইসাবা, খ. ৬, শৃ. ৫৭। ছা ,... ১ ,... ১, ১... ছা... হা শ্রী শি কর হর এ কার তা ভর বর ও ও লিডিকে নই ডাউনলোড আল
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।