Dr. Rageb Sarjani Book Collections in Bangla — মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (৩য় খণ্ড) ড রাগিব সারজানী [boimate com]
/ ৩১৪
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ ৪ মুসলিমজাতি উপরের এই বিবরণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে, রচনা বিভাগের দায়িত্ব কেবল শাসক ও গভর্নরদের পত্র লেখার মাঝেই সীমাবদ্ধ ছিল না, বরং সেজন্য উপযুক্ত বাক্য নির্বাচন এবং কূটনৈতিক পরিভাষা ব্যবহারও ছিল গুরুত্ৃপর্ণ। এ পদের লোকদের আমরা খলিফা বা গভর্নরের মুখপাত্র হিসেবে অভিহিত করতে পারি। এ ছাড়াও রাষ্ট্রের সকল গোপন নথি ও খলিফার সঙ্গে উির ও গভর্নরদের সম্পর্কের বিস্তারিত দলিলপত্র তাদের কাছে জমা রাখা হতো। প্রতিবেশী রাষ্ট্রসূহের সঙ্গে তাদের সম্পর্ক ও চুক্তির নথিও তাদের কাছে সংরক্ষিত থাকত। কোনো সন্দেহ নেই, কালকাশান্দির এই বিবরণ থেকে বোঝা যায়, হিজরি অষ্টম ও নবম শতকে লেখালেখি ও রচনা বিভাগ পূর্ণাঙ্গ ও পরিপকৃ রূপ লাভ করে। ইসলামি রাষ্ট্রের সূচনালে বিশ্বনবী সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম বিশিষ্ট লেখকদের নিযুক্ত করেন। এ থেকেই ইসলামি সভ্যতায় লেখালেখির গুরুত্ব অনুমান করা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাষ্ট্রীয় পত্র পাঠাতেন। প্রতিবেশী রাষট্রসমূহের শাসক ও সরকারপ্রধানদের ইসলামের দিকে আহ্বান করে পত্র পাঠাতেন। সাহাবিদের রাষ্ট্রদূত বানিয়ে তাদের কাছে প্রেরণ করতেন। আমর ইবনে হাযমকে ইয়ামেনে নিযুক্ত করার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উদ্দেশে শপথনামা লেখেন। নিযুক্ত তামিম দারি ও তার ভাইদের উদ্দেশে শামে জায়গির প্রদান মর্মে পত্র লিখে পাঠান। হুদাইবিয়ার বছর তার ও কুরাইশ গোত্রের মাঝে সম্পাদিত শান্তিচুক্তি লেখান... ।১৮১) খুলাফায়ে রাশেদিনও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো এই পথে হাটেন। ফলে আমরা দেখি, খলিফা আবু বকরের জন্য উসমান ইবনে আফফান ও যায়দ ইবনে সাবিত লেখকের ভূমিকা পালন করেন। এরপর দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাবের জন্য যায়দ ইবনে সাবিত ও আবদুল্লাহ ইবনে খালাফ লেখকের ভূমিকা পালন করেন। তৃতীয় খলিফা উসমান ইবনে আফফানের জন্য মারওয়ান ইবনুল হাকাম লেখকের দায়িত্ব পালন করেন। চতুর্থ খলিফা আলি ইবনে আবু তালিবের জন্য ১৯. কাত্তানি, আত-তারাতিবুল ইদারিয়যা, খ. ১, পৃ. ১১৮ । । 4১৬৮-১৬-৬2. ০১ ৮5%2৮549542424%4-4-4%8 1১৮৮৮১৮০৪০০ 0৮1 1 উন্নারহল ]

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।