Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ফজর আর করব না কাজা ড রাগিব সারজানী [boimate com]
/ 178
📝 Text 📖 PDF

জন্মকথা ! সান্ধ্যকালীন এক সেমিনার । বক্তা আলোচনা করছিলেন মুসলিম উম্মাহর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে, বিরাজমান পরিবেশ ও পরিছিতি সম্পর্কে । বক্তার উচ্ছ্বসিত উচ্চারণ ও আবেগি উপস্থাপন উপস্থিত শ্রোতাদেরকে মন্্রমুখ্ধ করে রেখেছিল । তিনি তার আশা ও প্রত্যাশার কথা, বিশ্বাস ও স্বপ্নের কথা শোনাচ্ছিলেন। অচিরেই আল্লাহর জমিনে তাওহিদের বাণী ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে; জগত্জুড়ে ইসলামি শরিয়ত ও আল্লাহর বিধান কার্ষকর হবে । অবাক বিস্ময়ে তিনি উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে নানা প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর জন্য যে মর্যাদা ও ফেলেছে?! কেন তারা বিধর্মীদের অনুকরণ-অনুসরণ করছে? কেন তারা দ্বীন ও বিশ্বাসের ক্ষেত্রে হীনতা ও লাঙ্কুনা বরণ করে নিয়েছে?! কেন তারা জাতি ও ধর্মের শক্রদের সঙ্গে হদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে?! কেন...?! কেন...?; এবং কেন ...ঃ! মুসলিম উম্মাহর পতন ও অধ্চপতনের কারণ ও কার্ষকারণ এবং উত্তরণ ও নিষ্কৃতির পথ ও পদ্ধতি সম্পর্কে তিনি বিশদ ও বিস্তারিত আলোচনা করলেন। প্রতিটি বিষয়ে তথ্য-উপাত্ত প্রদান, বিশ্সেষণ- ষ্টান্তদান এবং সিদ্ধান্ত গ্রহণ__তার পুরো আলোচনাই ছিল অত্যন্ত মর্মস্পশী ও বাগ্িতাপূর্ণ। সবশেষে তিনি শ্রোতাদের করণীয় সম্পর্কে আলোকপাত করলেন। জানিয়ে দিলেন, উম্মাহর উন্নতি ও প্রতিষ্ঠার জন্য তাদের কী দায়িত্ব ও করণীয় এবং কী পরিত্যাজ্য ও বর্জনীয়। সেমিনার সমাপ্ত হলো । ০০ আরও পিডিএফ বই ডাউনলোড | ৩] /৬/৬, চিতা 50281180410 09190811111

— Page 4 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.