Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ফজর আর করব না কাজা ড রাগিব সারজানী [boimate com]
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

৪২ ৬ ফজর আর করব না কাজা প্রিয় পাঠক, সারা রাত জেগে নামাজ আদায়! আপনি পারবেন বছরের প্রতিটি দিন বিনিদ্র রজনী নামাজে কাটিয়ে দিতে?! আপনি যদি ফজর ও এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে থাকেন, তাহলে বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলা আপন দয়া ও অনুগধহে আপনাকে সারা রাত নামাজ আদায়ের সাওয়াব দান করেছেন। নিঃসন্দেহে কিয়ামুল লাইল ও রাত জেগে নামাজের ফজিলত ও মর্যাদা অনেক অনেক বেশি; কিন্তু ফজরের নামাজ জামাতে আদায় করার ফজিলত তার চেয়েও বেশি । যদি ফজরের নামাজ জামাতে আদায়ের এ ফজিলত আপনি যথার্থভাবে উপলব্ধি করে থাকেন, তাহলে অনুগ্থহ করে আমাকে সেই প্রশ্নগুলোর উত্তর দিন, যা আমি ইতিপূর্বে রমজানের সাতাশ তারিখের রাতে তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য জড়ো হওয়া একদল মুসলিকে করেছিলাম । আমার সেসব দণ্ডায়মান ছিলেন এবং এই মোবারক রাতের তাহাজ্জুদের ফজিলত অর্জনের আশায় সর্বোচ্চ সচেষ্ট ছিলেন । আপনারা জানেন, পুরো কদরের রাত নফল নামাজ আদায় করা বেশি উত্তম, না-কি শাওয়াল, সফর, রজব বা রমজান ছাড়া অন্য যেকোনো মাসে ফজরের নামাজ জামাতে আদায় করা বেশি উত্তম?! কাল কিয়ামতের ময়দানে এ দুটি আমলের মধ্যে কোনটি আমলনামার পাল্লায় অধিক ভারী হবে? কোনটি ছুটে গেলে আপনার হৃদয়ে যন্ত্রণা ও অনুতাপ বেশি হয়? কোনটি ছুটে গেলে আপনাকে আল্লাহ পাকের দরবারে বেশি তিরস্কৃত হতে হবে? প্রিয় মুসলিম ভাই-বোন, আমরা কি কেবল আল্লাহর জন্যই নামাজ পড়ি না? কদরের রাতে আমরা কি কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় ঘণ্টার পর ঘণ্টা নামাজে দণ্ডায়মান থাকি নাঃ! (উন পলক তলে বু 50911180| /101। 09175081111 ৬/৬/৬/,001112109,001া)

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।