ফজন আর করব না কাজা * ৩৫ তাদের কি মৃত্যু নিয়ে কোনো দ্বিধা-সংশয় আছে? পরকালের পুনরুজ্জীবন নিয়ে তারা সন্দেহগ্রস্ত? না-কি তাদের সন্দেহ স্বয়ং শষ্টাকে নিয়েই?! দি এসব বিষয়ে তাদের সন্দেহ-সংশয় না-ই থাকে, তাহলে মৃত্যুর আকশ্িক আগমনের বিশ্বাস থাকা সত্ত্বেও অনেক মুসলমানের মৃত্যুর প্রতি অবজ্ঞার কী ব্যাখ্যা আপনি করবেন? আল্লাহ প্রতিমুহূর্ত আমাকে দেখছেন, আমার সবকিছু আল্লাহ তাআলার পূর্ণ নিয়নত্রণে__এই বিশ্বাস থাকা সত্ত্বেও তারা যে আল্লাহর বিধানের প্রতি অবজ্ঞা ও তাচ্ছিল্য প্রকাশ করছে, তার ব্যাখ্যা-ই বা আপনি কীভাবে করবেন? এসব প্রশ্ন আমার চিন্তা ও মস্তিক্ষকে হতবুদ্ধি করে দেয়! না,তারা কি দয়া করে আমাকে এসব প্রশ্নের উত্তর দেবেন?! দৃশ্যপট চার! আরেকটি অনুমাননির্তর দৃশ্য | (ভার চারটা বাজে । আপনি গভীর ঘুমে অচেতন। হঠাৎ আপনার স্ত্রী বা মা চিৎকার করতে লাগলেন, “জলদি ওঠো; পাশের বাড়িতে আগুন লেগেছে! সত্যি করে বলুন তো, আপনি কি লাফিয়ে বিছানা ছাড়বেন এবং বাইরের পোশাক গায়ে জড়াবেন, না কোনোমতে রাতের পোশাকেই ঘরের অন্যান্য পুরুষ সদস্যদের নিয়ে আগুন নেভাতে ছুটবেন? না-কি আপনার স্ত্রী বা মাকে বলবেন, প্লিজ! আমাকে একটু ঘুমাতে দাও; আমি অনেক ক্লান্ত, রাতে অনেক দেরিতে ঘুমিয়েছি, সকালে অনেক কাজ আছে। চিন্তা করো না, আল্লাহর হুকুমে আগুন নিজে নিজেই নিভে যাবে?! সত্যি করে বলুন! কোনটি বেশি ভয়াবহ? পাশের বাড়ির আগ্তন, না-কি জাহান্নামের লেলিহান অগ্নিশিখা? কোনটি অধিক যন্ত্রণাদায়ক? পৃথিবীর আগুন, না-কি পরকালের অগ্নিকুণত? আমরা প্রত্যেকে জানি__পরকাল, জান্নাত-জাহান্নাম সবই সত্য; জাহান্নামের আগুন অনির্বাণ ও বাস্তব সত্য ৷ তারপরও কেন এই আলস্য ও শৈথিল্য? কেন ০... চি চা আরও পিডিএফ বই ডাউনলোড করুন । ৩] ৬/৬/৬/,০০1819.0017 ১০৭50 %01 ০917১০21৩
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।