Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ফজর আর করব না কাজা ড রাগিব সারজানী [boimate com]
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

ফজর আর করব না কাজা * ৩১ দুই] একবার আমেরিকার এক শহরে স্বা্যবিষয়ক একটি বিরাট কনফারেন্সে যোগ দিয়েছিলাম। আমেরিকায় যাওয়ার পর হঠাৎ করেই জানতে পারলাম, কনফারেঙ্গের অধিবেশনগুলো ভোর ছয়টায় শুরু হবে! প্রিয় পাঠক, আল্লাহর শপথ করে বলছি, প্রথম অধিবেশন ছিল ভোর ছয়টায়। আর সময়টাও ছিল বছরের এমন অংশে, যখন ফজরের নামাজের ওয়াক্ত ৰ দেরি করে হয়। সোয়া ছয়টার সময় ফজরের নামাজ শেষ করেই আমি সম্মেলনের উদ্দেশে রওনা হলাম। পথচলার সময় আমার দৃঢ় বিশ্বাস ছিল, যে বিশাল হলরুমটিতে প্রথম আয়োজন করা হয়েছে, আমি তা সম্পূর্ণ দর্শকশূন্য পাব। এত ভোরে কে-ই বা তাত্ত্বিক আলোচনামূলক একটি সেমিনারে উপস্থিত হবে! নির্ধারিত হলরুমে পৌছে আমি এমন বিস্ময়কর এক দৃশ্যের মুখোমুখি হলাম, যা আমার কল্পনাতেও ছিল না! পুরো হলরুম লোকে লোকারণ্য ! হলরুমটিতে প্রায় তিন হাজার লোকের স্থান সংকুলান হয়। আমি অতি কষ্টে কোনোক্রমে শেষ সারিতে জায়গা পেলাম । আসনে বসে আমি আলোচকদের আলোচনা শুনছিলাম আর বিন্ময়চিত্তে ভাবছিলাম, পশ্চিমা সংস্কৃতির অনুসারী এই লোকগুলো কীভাবে এই পরিস্থিতির সঙ্গে নিজেদের জীবনকে খাপ খাইয়ে নিল?! কীভাবে তারা কোনো প্রকার বাধ্যবাধকতা না থাকা সত্তেও সম্পূর্ণ চ্ছিক ও তাত্তিক আলোচনামূলক একটি সেমিনারে ভোর ছয়টায় উপস্থিত হতে পারল?! আর কেন-ই বা অনেক মুসলমান ঠিক একই সময়ের এচ্ছিক নয় বরং বাধ্যতামূলক ফজরের নামাজের বিধানের সঙ্গে নিজেদের জীবনকে খাপ খাওয়াতে পারে নাঃ! যেদিন মুসলমানরা এসব প্রশ্নের উত্তর দিতে পারবে, ইনশাআল্লাহ, সেদিন তারা পুনরায় পৃথিবীর নেতৃত্ব ও কর্তৃত্ব লাভ করতে পারবে! আরও পিডিএফ বই ডাউনলোড করুন | ন্) ৬/৬/৬/,০০011815.0017.399160 %/0০9119081079

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।