Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

2০ ১০ পড়তে ভালোবাসি আমি আগে থেকে তাকে দেখতে পাইনি । তার কণ্ঠস্বরে চমকে উঠে আমি তার দিকে তাকাই । এরপর কিতাবগুলোর দিকে ইশারা করে বলি, "শায়খ, আমি ভাবছিলাম, আমরা মুসলমানরা কত দূরে চলে গেছি এগুলো থেকে । আমাদের বর্তমান দুঃখ-দুর্দশশা আর অধঃপতনের দিকে ।' “হ্যা বেটা, একদিন আমরা মহান ছিলাম। ইসলামের শিক্ষা আমাদের বড় করেছিল। আমরা ছিলাম একটি পয়গামের বাহক। যতদিন আমরা সেই পয়গামের প্রতি বিশ্বস্ত ছিলাম, ততদিন আমাদের হৃদয় ছিল উদ্দীপিত এবং অনুপ্রাণিত আর আমাদের মন-মানস ছিল আলোকিত এবং উদ্ভাসিত। কিন্তু যেই আমরা ভুলে গেলাম, কী উদ্দেশ্যে আল্লাহ আমাদের মনোনীত করেছেন, তখনই ঘটল আমাদের পতন।" এরপর তিনি বই-ভাপ্তারের দিকে ইশারা করে বললেন, “আমরা অনেক দূরে চলে গেছি এগুলো থেকে- অনেক দূরে ।” আরেকটা ঘটনা বলি- জ্ঞান-বিজ্ঞানের অসংখ্য শাখায় সুগভীর পাপ্তিত্য অর্জনকারী বিখ্যাত জ্ঞানতাপস আল-বেরুনি মৃত্যুশয্যায় শায়িত। এ সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এক বিজ্ঞানী বন্ধ এলেন। আল-বেরুনি সে অবস্থায় তার বন্ধুকে গণিত সম্পর্কে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে বসলেন। মৃত্যুর দুয়ারে দীড়িয়েও এমন জ্ঞান অন্বেষণ! আল-বেরুনির বন্ধুটি খুবই আশ্চর্য হলেন। বন্ধুটি বিস্ময়ভরা কণ্ঠে বললেন, তুমি কিনা এ অবস্থায়ও নতুন কিছু জানতে প্রশ্ন করছো! আল-বেরুনি বললেন, “আমার জন্য কি এটাই বাঞ্ছনীয় নয় যে, একটা প্রশ্নের সমাধান জেনে নিয়েই মৃত্যুর সুধা পান করব? এটা কি না-জেনে ইহধাম ত্যাগ করার চাইতে উত্তম নয়? বন্ধুকে বিদায় দেওয়ার অব্যবহিত পরেই আল-বেরুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইমাম আবু ইউসুফ রহ.-এর ঘটনা তো আমরা সকলেই জানি। তিনিও মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত আরেকটু জানতে চেয়েছেন। মাসআলা নিয়ে আলোচনা করেছেন। ১ ।আরও পিডিএফ রই ডাউনলোড করুন /0-0011866-০0]7া

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।