Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ٥٤
📝 نص 📖 PDF

“পড়া' নিয়ে কিছুকথা সৈয়দ মুজতবা আলী দিয়ে শুরু করা যাক- 'এক ভ্রইংরুম-বিহারিণী ভদ্র মহিলা [নিশ্চিত বাঙালিনি] গিয়েছেন বাজারে, স্বামীর জন্মদিনের জন্য উপহার কিনতে । দোকানদার এটা দেখায়, সেটা শৌকায়, এটা নাড়ে, সেটা কাড়ে, কিন্তু গরবিনি ধনীর [উভয়র্থে৷ কিছুই আর মনঃপূত হয় না। সব কিছুই তার স্বামীর ভাণ্ডারে রয়েছে। শেষটায় দোকানদার নিরাশ হয়ে বললেন, “তবে একখানা ভালো বই দিলে হয় না?” গরবিনি ভর মহিলা নাসিকা কুধিত করে বললেন, “সে-ও তো ওঁর একখানা রয়েছে।”" অজ্ঞ অশিক্ষিত মানুষের কথা থাক- আমাদের দেশে বহু শিক্ষিত মানুষের ব্যাপারটা আসলেই কি এমন নয়? শো হিসেবে একটা কিংবা দুটো বইয়ে জীবন পার। অনেকের অবস্থা তো এর চাইতেও ভয়াবহ। বহু বু ডিঘ্রিধারী নাক উঁচু শিক্ষিত জনাবদের বাড়ি-বাসা তন্ন তন্ন করে খুঁজেও হয়তো পড়ার মতো একটা বই পাওয়া যাবে না। আযাকাডেমিক বইয়ের কথা আলাদা । অনেকে অবশ্য শিক্ষাজীবনের সমাপ্তির পর বন্তা ভরে তা-ও স্বল্প মূল্যে বিক্রি করে দেয়। অথচ একজন মুসলমান- যার জীবনবিধানের প্রথম আদেশ “পড়ো', তার পড়াশোনার, জানাশোনার ব্যাপ্তি হওয়ার কথা ছিল কত ব্যাপক ও বিস্তৃত। জ্ঞান ও বিজ্ঞানে ছাড়িয়ে যাওয়ার কথা ছিল সকল জাতিকে। একদিন ছাড়িয়েছিলও। কিন্তু যখন থেকে এ জাতি পড়াশোনা ও জানাশোনা ত্যাগ করেছে, তখন থেকেই নিজের আত্মশক্তি হারিয়ে অন্যের মুখাপেক্ষী হয়েছে। একবার আমাদের ইতিহাসের দিকে তাকাই- ১৯২৯ সাল। বিশ্বব্যাপী আলোচিত নওমুসলিম মুহাম্মদ আসাদ বলেন, 'মদিনার এক কুতুবখানা । কালের অনেক ঝড়ঝাপটা উজিয়ে এখনো ইসলামের যত কিতাব রক্ষিত হয়ে আছে, সেগুলোর দিকে তাকালেও কত বিস্ময় জাগে! কী তার বিশালতা! আগের কত শ্রম ও সাধনা! আর এখন... আমি বিভিন্ন জিনিস ভাবতে থাকি । আমার কল্পনায় ভেসে ওঠে অতীত ও অতীতের ইলমি সাধনা । আমি তন্ময় হয়ে কিতাবগুলো দেখতে থাকি। এ সময় প্রাজ্ঞ শায়খ আবদুল্লাহ ইবনে বুদাইহিদ আমার অগোচরে বলে উঠলেন, “তোমাকে কী যেন পীড়া দিচ্ছে বেটা । তোমার মুখে এই তিক্ততার ছাপ কেন, বলো তো? আরও পিডিএফ রই ডাউনলোড করুন ///1-0017815-০017া

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.