Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

রর € পড়তে ভালোবাসি * ৫১ ৭. অন্যদের মত-অভিমত ও মন্তব্যগুলো পড়া খুবই আফসোসের কথা যে, আমাদের অনেকেই অন্যের মত বা মতামত পড়তে বা শুনতে প্রস্তুত নন। তিনি যে চিন্তাধারার সঙ্গে সম্পৃক্ত, এর বাইরে কোনো মুসলমান পণ্ডিতের লেখা পড়া ও কথা শোনার জন্যও প্রস্তুত নন। আর যারা প্রকৃতই ইসলামি চিন্তাধারার মানুষ নয়- তাদের লেখাপড়া তো আরও অনেক দূরের বিষয়। কেন আমাদের মাঝে এই সংকীর্ণতা ও সীমাবদ্ধতা! অথচ আমরা জানি, জ্ঞান হলো, মুমিনের হারানো সম্পদ, যেখানেই তা পাওয়া যাবে, সকল মানুষের চেয়ে সেই তার প্রতি বেশি হকদার । আহা! কোথায় এই বাণী, আর কোথায় আমরা! বরং অন্যরা কী বলে, সেগুলোও আমাদের পড়া প্রয়োজন। আমাদের জানতে হবে- তাদের দৃষ্টিভঙ্গি কেমন, তাদের মতগুলো কী এবং এক্ষেত্রে তাদের যুক্তিগুলোই বা কী। নিজের চিন্তায় নিজেকে পরিশুদ্ধ ভেবে সংকীর্ণ হয়ে বসে থাকা ঠিক নয়। তাছাড়া আমাদের যারা চিন্তায় পরিপকৃ- অনৈসলামিক কোনো চিন্তাধারা নিয়েও তাদের পড়া উচিত। সেখানে অনেক মুসলমান পণ্ডিত ব্যক্তিও রয়েছেন, যাদের অনেক অনৈসলামিক ব্যাখ্যা-বিশ্লেষণ, মত ও মন্তব্য রয়েছে- যুক্তিতে যেগুলো বাহ্যত শক্তিশালী, বৃদ্ধিবৃত্িক, মূল্যবান, অসাধারণ এবং দেশাতৃবোধে অনুপ্রাণিত। এছাড়া তাদের কারও কারও অনেক উন্নত সাহিত্যপূর্ণ ও উপকারী রচনাও রয়েছে- যেগুলোতে হয়তো শুধু ব্যক্তিক উন্নতি-অগ্রগতি, সুখ-দুঃখ ও সামাজিক কার্যকলাপের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। এগুলোও আমাদের পড়া প্রয়োজন। জানা প্রয়োজন- কীভাবে তারা এত ভালো লেখে? কীভাবে তারা চিন্তা করে? আর তাদের গবেষণা প্রবন্ধগুলোই বা কী নিয়ে এবং কেমন? আমি তো আরেকটু সামনে বেড়ে বলতে চাই- অমুসলিমদের লেখাও আমাদের প্রাঙ্জদের পড়া প্রয়োজন। আমাদের জানা প্রয়োজন- কীভাবে ইহুদিরা চিন্তা করে, কীভাবে চিন্তা করে খ্রিষ্টানরা, কীভাবে চিন্তা করছেন অতীত ও বর্তমানের বহু পণ্ডিত, আলেম, পূর্ব ও প্রাচ্যের সাহিত্যিক ও কবিগণ। পড়া প্রয়োজন নিক্সনের কথাগুলো । জানতে হবে এই সময়ে কী বলছে বুশ, ক্লিনটন, ডেভিড কোক...এবং অন্যরা। আমাদের ক্ষেত্রে তাদের পর্যবেক্ষণটা কী- তা আমাদের জানতে হবে। [বর্তমানে- যেমন, ট্রাম্প, নেতানিয়াহু, মোদি, পুতিন, এরদোগান, রোহানি, তেরেজা মে প্রমুখ] 'অরও পিডিএফ বই ডাউনলোড করুন ///.00117889.007 গন

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।