৬ ৫০ * পড়তে ভালোবাসি গঠনে ও উন্নয়নে কাজ করতে চাও, তাহলে তোমাকে জানতেই হবে- তোমার দেশ ও চারপাশের পৃথিবীতে ঘটিত ঘটনাগুলো । জানতে হবে নেপথ্য কারণগুলোও...। রাজনীতি বা তার আলোচনা নিষিদ্ধ, হারাম বা ভালো নয়- এ কথা এখন বাসি হয়ে গেছে। এখন আর এ কথার কোনো মূল্য নেই। কথাটিকে মানুষদের মাঝে প্রতিষ্ঠা করার বিভ্রান্তিকর সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। অতএব, রাজনীতি, অর্থনীতি, বাণিজ্যনীতি, কৃষি, যুদ্ধ এবং বিভিন্ন বৈশ্বিক ও দেশীয় চুক্তি এগুলোর কোনোটিই ইসলামের কর্ম-আওতার বাইরে নয়। নিশ্চয় এগুলোর মধ্যে ইসলামের দিকনির্দেশনা রয়েছে। এগুলো কীভাবে সম্পাদিত হবে বা হওয়া উচিত- নিশ্চয় ইসলামে তার সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। অথচ ইসলামের কোনো কোনো প্রচারক, পপ্তিত এগুলোর ব্যাপারে তেমন গুরুত্ব প্রদান করেন না, প্রতিফলে তারা বর্তমান মানুষের জীবন ও তাদের ঘটনাবলি থেকে ছিটকে পড়েন এবং দূরে সরতে থাকেন । আর এ কারণে তারা তাদের কর্মের মাধ্যমে মানুষদের মাঝে কোনো প্রভাব ফেলতে পারেন না, তাদেরকে পরিবর্তনও করতে সক্ষম হন না। বিষয়গুলো নিয়ে আমাদের ভাববার সময় এসেছে... কিংবা ভাববার সময় অতিদ্রুত অতিক্রান্ত হতে চলেছে। যাহোক, সংবাদ জানার জন্য তুমি প্রতিদিনের দৈনিকে দ্রুত একবার চোখ বুলিয়ে নেবে। খবরগুলো সংক্ষেপে জেনে নেবে। সরকারি বা বিরোধী দলীয় সংবাদপত্রগুলোও দেখে নেবে। খবরগুলো হতে পারে শহরের, গ্রামের, হতে পারে ইসলামের কিংবা ইসলামের বাইরের । হতে পারে আরবি কিংবা অনারবি। সতর্কতার সাথে চোখকান খোলা রেখে এভাবে যদি কিছুদিন তোমার পাঠ চালিয়ে নিতে পারো- অবশ্যই তোমার মাঝে এমন একটি সুক্ষ ও শানিত বোধের সৃষ্টি হবে- যা ছারা তুমি নিজেই সঠিক ও বেঠিকের মাঝে, বাস্তব ও মিথ্যা প্রচারণার মাঝে পার্থক্য করতে সক্ষম হয়ে ওঠবে। ক আবু
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।