Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ * পড়তে ভালোবাসি কামনা করেন, মানুষের কল্যাণ চান এবং মানবতার সেবা করতে আগ্রহী । এগুলো তো মুমিনদেরই কাজ! ৫. ইতিহাস পাঠ ইতিহাস পাঠের গুরুতৃ সম্পর্কে আমি তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আলোচনা করেছি। আবারও বলছি- ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআনুল কারিমের এক তৃতীয়াংশ আলোচনার বিষয়ই হলো ইতিহাস। এই বিশাল অংশ জুড়ে পূর্ববীদের বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে। কেন করা হয়েছেঃ উদ্দেশ্য স্পষ্টঘটনাবলি থেকে শিক্ষা গ্রহণ করা । সেগুলো সম্পর্কে চিন্তা-ভাবনা করা। আল্লাহর জমিনে তার সৃষ্টজীব ও মানুষের ক্ষেত্রে আল্লাহর রীতি ও পদ্ধতি বোঝার চেষ্টা করা। সামধ্বিকভাবে সকল ইতিহাসই গুরুত্বপূর্ণ । তবুও এখানে কিছু অগ্রগণ্যতার বিষয় রয়েছে। কারণ, বর্তমান পৃথিবীর সমণ্ ইতিহাস কোনো মানুষের পক্ষে অধ্যয়ন তো দূরে থাক- শুধু পড়ে শেষ করাও সম্ভব নয়। তাই প্রাধান্যতার ভিত্তিতে আমাদের ইতিহাসের প্রধান অংশগুলো নির্বাচন করে নিতে হবে। আমাদের ইতিহাস পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত- তার জীবন-ইতিহাস। এরপর সম্মানিত চার খলিফার ইতিহাস। এরপর ইসলামের অন্যান্য ইতিহাস। এরপর বিশ্বের বিভিন্ন দেশ, মহাদেশ, ব্যক্তি, সংথাম-আন্দোলনের ইতিহাস। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন-ইতিহাস বিষয়ে প্রাথমিক পাঠ হিসেবে তুমি আল্লামা মোবারকপুরীর “*:৯এ। ৬৯৯১" কিতাবটি পড়তে পারো- যার কথা কিছুক্ষণ আগেও বলেছি। বইটিতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে ইনতেকাল পর্যন্ত সুন্দর বিন্যাস ও বিস্ৃতির সাথে উপস্থাপন করা হয়েছে। এরপর সিরাতের অন্যান্য কিতাব থেকে সাহায্য নিতে পারো- যেমন, ১ ৯, 7১5২ -সিরাতে ইবনে হিশাম, ৪৯. “& - ফিকহুস সিরাহ [আল্লামা বুতি,, 43৪ ৯-৯-॥- ফিকহুস সিরাহ [মুহাম্মাদ গাজালি]1 এছাড়া সিরাত বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে- সেগুলো পড়তে পারো। * বাঙুলাভাষী পাঠকদের জন্য এ বিষয়ে অসাধারণ একটি ফিকহস সিরাহ। গহহরাসীর্ভামা বারন কাতিত ৮২ ৮২ টি লুল

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।