পড়তে ভালোবাসি * ৪৭ সুতরাং তুমি ঠিক যে বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করতে চাও- সে বিষয়ে প্রচুর পড়াশোনা করো । সময়ের সবচেয়ে আধুনিকটা পড়ো । তোমার মানসিক শক্তিকে আরও উন্নত করার চেষ্টা করো। বাড়িয়ে তোলো তোমার সাহস, সক্ষমতা ও সম্ভাবনা । জেনে রাখো, সকল সূচনার আগে তোমার এই মানসিক শক্তি ও দৃঢ়তাই সবচেয়ে মৌলিক ও গুরুতৃপূর্ণ বিষয়। আমরা চাই- সকলেই তার নিজস্ব বিষয়ে সর্বোচ্চ বিশেষজ্ঞতা অর্জন করুক। আমরা কখনোই চাই না যে, একজন ইই্জিনিয়ার তার ই্রিনিয়ারিং ছেড়ে দিয়ে ফিকাহশান্ত্ে বিশেষজ্ঞতা অর্জন করুক। কোনো পদার্থবিজ্ঞানী তার পদার্থবিদ্যা ছেড়ে দিয়ে তাফসিরশান্ত্রে বিশেষজ্ঞ হয়ে ওঠার চেষ্টা করুক। ঠিক একইভাবে ধর্মীয় কোনো বিশেষজ্ঞ ব্যক্তির জন্য প্রয়োজন নেই অভিজ্ঞ প্রকৌশলী হয়ে ওঠার। বরং আজ আমাদের শরিয়তের বিশেষজ্ঞ আলেমের সাথে সাথে ব্যাপকভাবে প্রয়োজন 'জীবন' সম্পর্কে জ্ঞাত ও বিশেষজ্ঞ ব্যক্তিদের, বিজ্ঞানীদের । আমাকে একবার বিজ্ঞান অনুষদ থেকে একটি বিদায়ী ব্যাচের অনুষ্ঠানে দাওয়াত করা হয়। আমি সেখানে উপস্থিত হলে উপস্থিত কর্তাব্যক্তিরা আমার নিকট আবেদন জানালেন আমি যেন বিদায়ী শিক্ষার্থীদের এমন কিছু মূল্যবান দিক- নির্দেশনা দিই- যা তাদের আসন্ন কর্মজীবনে সাফল্য ও উন্নতির পক্ষে সাহায্যকারী হবে... বক্তব্য দিতে গিয়ে আমি বললাম, বন্ধুগণ! আমি প্রাথমিকভাবে এটুকু স্বীকার করছি যে, তোমরা এখন নিজেদের বিভিন্ন কর্মে ব্যস্ত হয়ে পড়বে, টাকা-পয়সা অর্জন করবে, বিয়েশাদি করবে... হ্টা, এগুলো তো করবেই। নিঃসন্দেহে এগুলোও অনেক গুরুতপূর্ণ কাজ। কিন্তু তোমাদের প্রতি আমার উপদেশ থাকবে_ তোমরা তোমাদের জ্ঞানের পথে এই যাত্রাকে আরও পরিপূর্ণ করে নাও । তোমাদের নিজ নিজ বিষয়ে তোমরা আরও দক্ষতা, উন্নতি ও অভিজ্ঞতা অর্জন করো। তোমাদের সকলেরই উচিত, মাস্টার ডিথি ও ডক্টরেট ডিথ্রি অর্জন করা। কেনইবা করবে না? যারা এই সম্মানজনক ভিথিগুলো অর্জন করে, তারা কি ইসলামের ক্ষেত্রে যারা ধার্মিক, তাদের থেকে আলাদা হয়ে পড়ে? দীন বা ধর্ম থেকে বিচ্যুত হয়ে পড়ে? ...না। বরং বিষয়টা এর উলটো। স্বাভাবিকভাবেই- একজন নিষ্ঠাবান ধার্মিক মুসলিমের জ্ঞানের প্রতি সবেচে বেশি আগ্রহী ও উৎসুক হবার কথা । তিনি এই জ্ঞানের অন্বেষণ ও প্রয়োগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত কামনা করবেন। যেমন:- তিনি পৃথিবীতে ইসলামের পক্ষে নেতৃত্বের উ রদ ৫
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।