পার্ট পড়তে ভালোবাসি * ৪১ যথাক্রমে সেই দশটি মৌলিক পাঠ্যবিষয় উল্লেখ করা হচ্ছে- ১. কোরআনুল কারিম প্রথমে আমরা যা পড়ব... সর্বশ্রেষ্ঠ যা আমরা পড়ব... সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দ-বাক্য আমরা পড়ব- তা হলো কোরআনুল কারিম। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী । পৃথিবীর শ্রেষ্ঠ পাঠ্যবিষয়। কোরআনুল কারিম নিছক এমন কোনো গ্রন্থ নয় যে, দু-একবার পড়ে রেখে দেওয়া হবে। কোরআনুল কারিম হলো, মানবকুলের জীবনযাপনের সংবিধান । তাই এটি পাঠ করতে হবে বারবার, পড়তে হবে অব্যাহতভাবে, পড়তে হবে জীবনের প্রধানতম একটি কাজ হিসেবে। এমনকি আলেমরা বলেন, একজন মুসলমানের ওপর অন্তত মাসে একবার পুরো কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা আবশ্যক- কিংবা এর চেয়েও কম সময়ে । এ জন্য তোমার দৈনন্দিন রুটিনে কোরআনের জন্য একটা বিশেষ অবস্থান থাকা অপরিহার্য । যদি তুমি এমনটা করতে পারো- তাহলে তোমার দৈনন্দিন কর্মসমূহে অবশ্যই কোরআনের একটা স্পষ্ট প্রভাব থাকবে । একটা অন্যরকম এঁশী আলোয় আলোকিত থাকবে তোমার হৃদয় ও মন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক মানুষকে দেখা যায়- তারা জ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে অধ্যয়ন, পড়াশোনা ও চর্চাকে প্রাধান্য দেয়- কিন্ত কোরআনুল কারিম পাঠ করে না। এ তো খুবই ভয়াবহ ও ধ্বংসাত্মক এক অপরাধ । অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব প্রদানের মাধ্যমে আমাদের প্রতি কতটা অনুগহ করেছেন! যে কিতাবটি স্বাভাবিকভাবেই আমাদের জন্য পাঠ করা ছিল আবশ্যক, অপরিহার্য । অথচ সেই কিতাব পাঠেও তিনি আমাদের উৎসাহিত করেছেন- পঠিত প্রতিটি হরফের বিনিময়ে সওয়াব প্রদানের ঘোষণা দিয়ে। এরপর অবস্থা অনুযায়ী এই সওয়াব আরও বৃদ্ধি করেছেন দশগুণ পর্যন্ত! ... আমাদের জন্য বড় ব্যতিক্রম সুসংবাদ হলো, কোরআনের প্রতিটি হরফের বিনিময়ে সওয়াব প্রদান করা । অথচ একটিমাত্র হরফে কোনো অর্থ দীড়ায় না। বরং সেটিকে অন্য হরফের সাথে সংযুক্ত করে শব্দে রূপান্তরিত করলেই শুধু তার অর্থ হয়। হতে পারত যে, আল্লাহ তাআলা প্রতি শব্দে একটি করে সওয়াব দেবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম অনুগ্রহের ফলে শব্দ নয়; মাত্র একটি হরফের ওপরই সওয়াব প্রদানের ঘোষণা দিয়েছেন। প্রতিটি হরফে বা বর্ণে সওয়াব প্রদানের এই বিষয়টি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদিসের মাধ্যমেও সত্যায়িত হয়েছে- যাতে এটাকে অন্য 'অরও পিডিএফ বই ডাউনলোড করুন 4 //-0011866-০007া
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।