কী পড়ব? পড়াশোনার দশটি মৌলিক বিষয়- মনে করি, তুমি আগে থেকেই অনুপ্রাণিত ছিলে কিংবা উপরের আলোচনা দ্বারা তুমি ভীষণভাবে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়েছ। এখন পড়াকে তোমার জীবনের সঙ্গী বানানোর জন্য তুমি প্রস্তত। পড়া তুমি শুরু করবেই...; এবং পড়ার ক্ষেত্রে তোমার যে লক্ষ্য তা তুমি সত্যায়িত করেই ছাড়বে । তোমার যে উৎসাহ উদ্যম ও প্রত্যয়- তা তোমাকে কাঙ্কিত গন্তব্যে নিয়ে যাবেই যাবে । এখন শুধু শুরু করার অপেক্ষা মাত্র... । পড়া সূচনা করার এই সময়টাতে এসে স্বাভাবিকভাবেই তোমার মনের মধ্যে যে প্রশ্নটি জেগে উঠবে, তা হলো- আমি কী পড়ব? আমি তোমাকে বলি, এসো, আমরা একসাথে চিন্তা-ভাবনা করে দেখি- কোন বিষয়গুলো পড়া যায়, কোন বিষয়গুলো আমাদের পড়া দরকার... । আলোচনার এই পর্যায়ে এসে কেউ কেউ হয়তো ধারণা করছ- আমি বোধহয় দীনি ইলম বা ধর্মের বিভিন্ন প্রকার জ্ঞানগুলো অধ্যয়নের কথাই শুধু বলব । আমি সেই বন্ধুকে বলতে চাই- সে যদি এমনটা ধারণা করে থাকে তাহলে তার জেনে রাখা ভালো, এটা কোনো আদর্শপূর্ণ পাঠ নয়। কারণ, একজন শিক্ষিত মুসলমান হবে ভারসাম্যপূর্ণ। তিনি বিভিন্ন, বিষয়ে প্রচুর পড়াশোনা করবে- যাতে তার মধ্যে একটা নির্ভরযোগ্য ভারসাম্য সৃষ্টি হয়। আমাদের জীবনের সকল ক্ষেত্রেই ইসলামের নির্দেশনা রয়েছে- এমনকি আমাদের পড়াশোনা ও পাঠ্য-বিষয় নির্বাচনের ক্ষেত্রেও। দুনিয়ার যাবতীয় বিষয়ের মধ্য থেকে যেকোনো উপকারী বিষয়ে পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা ইসলামের মানদণ্ডে “উপকারী ও প্রশংসনীয় পড়া" হিসেবেই পরিগণিত ও সমাদৃত এরপর আল্লাহ তাআলা যার জন্য সহজ করে দেবেন, সে আরও পড়বে, আরও জানবে। ৰা । আরও পিডিএফ রই ডাউনলোড করুন /৬/৬/-9০17815-0017
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।