Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৩৮৬ পড়তে ভালোবাসি ১০. আলেমদের থেকে শেখা ৮ম পদ্ধতিটি ছিল- যারা জানে না, তুমি তাদেরকে জানাবে । ৯ম পদ্ধতিটি হলো, পড়ালেখার ব্যাপারে তুমি তোমার ভাই-বোন, সাথি-বন্ধুদের নিয়ে একে অন্যকে সহযোগিতা করবে। আর এখন ১০ম পদ্ধতিটি হলো- তুমি নিজে অন্যের থেকে শিক্ষা অর্জন করবে। শিক্ষা গ্রহণ করবে আলেমদের থেকে, বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের থেকে। তবে অবশ্যই আমাদের পূর্ববরতীরা যেখানে এসে শেষ করেছেন, তুমি শুরু করবে সেখান থেকে। উদ্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ ব্যক্তিদের নিকট গিয়ে জেনে নেবে_ তুমি কী পড়বে, কোন বই দিয়ে শুরু করবে, এই বিষয়ে সবচেয়ে শ্রেষ্ঠ বা ভালো বই কোনটি। যখন কোনো বিষয়ের একটি বই পঠিত হয়ে যাবে, জিজ্ঞাসা করবে এরপর কোনটি পড়বে... এমনি আরও বিভিন্ন বিষয়। এগুলোর উপকার বলে শেষ করার নয়। জীবনকে পরিপাটিভাবে গঠন করতে হলে এভাবেই করতে হয়। এভাবেই পড়তে হয়। তাছাড়া অনেক মানুষ রয়েছে যারা বই তো পড়ে; কিন্ত বিক্ষিপ্তভাবে এবং এত এত অনুপকারী বই পড়ে তাদের সময় ও শক্তি নষ্ট করে। কিংবা কোনো কঠিন বই নিয়ে গলদঘর্ম হয়- অথচ সে বিষয়ে সহজ ও সুন্দর বইও রয়েছে। কোনো গভীর গহীন বইয়ে মন্ত্র হয়ে ডুবে অতল হয়- অথচ সেই বিষয়ে সাবলীল ও সহজিয়া ভাসমান বইও রয়েছে। অসচেতনতা ও অজ্ঞতার কারণেই এমনটি হয়। তাই যারা পড়েন জানেন এবং খৌজখবর রাখেন- তাদের সাথে যোগাযোগ ও সম্পর্ক রাখলে জীবনের অনেক সময় ও শ্রম অপচিত হওয়া থেকে বেঁচে যায়। থেকে জ্ঞান অর্জন করেছেন এবং তারা সেখান থেকে শুরু করেছেন, যেখানে তাদের পূর্বব্তীরা এসে শেষ করেছেন। এভাবেই তারা উপকৃত হয়েছেন এবং অন্যদের উপকৃত করেছেন। শেখার ক্ষেত্রে, জ্ঞানের অন্বেষণে অন্যের নিকট ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহিম...এবং আরও অনেকের ক্ষেত্রে । তারা ইলমে, জ্ঞানে ও প্রজঞায়, মর্ধাদা ও সম্মানের এমন উচ্চ শিখরে আরোহণ করতে পেরেছেন, অন্যদের থেকে ইলম অর্জন ও বর্ণনা করার মাধ্যমেই। তারা চি পিডিএফ বই ডাউনলোড: উহ রুল

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।