Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

পড়তে ভালোবাসি * ৩৭ আল্লাহ তাজালা ইরশাদ করেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো । আর আল্লাহই তোমাদের শেখান । তিনি সকল বিষয়ে জ্ঞানী । ৯. পড়ার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা পড়ার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা একটি চমৎকার ফলপ্রসূ বিষয় । এর জন্য তুমি তোমার সাথি-বন্ধুদের নিয়ে একটি “সাহিত্য আভ্ডা'র মতো দল গঠন করে নিতে পারো । তিনজন, চারজন, পাচজন কিংবা আরও কিছু বেশি... । এটা হবে শুধুই “পড়ালেখার দল' । এ ব্যাপারে আহহী ও উদ্যমীরাই শুধু এখানে একত্র হবে। তোমাদের প্রত্যেকেই এক একটি বিষয় নিয়ে পড়বে । এরপর সপ্তাহে একবার বা দুইবার কিংবা প্রতি দুই সন্তাহে একবার... নিজেদের সুযোগ ও সামর্ঘ্য অনুযায়ী একত্রিত হবে । তোমাদের প্রত্যেকেই সে যা পড়েছে অন্যদের সামনে উপস্থাপন করবে । এভাবে খুবই ফলপ্রসৃভাবে ও শৃত্ধলার সাথে জ্ঞাত বিষয়গুলো নিজেদের মাঝে বিনিময় হয়ে যাবে। জ্ঞান ও চিন্তা-চেতনায় দ্রুত নিজেকে সমৃদ্ধকরণের এটি একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি। এটাকে গুরুতৃ দেওয়া উচিত। একতাবদ্ধ জ্ঞানের দৃঢ়তা অনেক বেশি । একজন মানুষের দুটো চোখের অধীত জ্ঞানের শক্তি, কিছুতেই এই সমষ্টিগত বহু চোখের পঠিত জ্ঞানের শক্তির সমকক্ষ হয় না_ হতে পারে না। একটা মাথার অনুধাবিত বিষয়ের দৃঢ়তা, কিছুতেই তিনটা কিংবা পাচটা মাথার অনুধাবিত বিষয়ের দৃঢ়তার সমকক্ষ হয় না- হতে পারে না। এভাবে তোমাদের প্রত্যেকে একে অন্যকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে পারে এবং পরস্পর পরস্পরকে উপকার ও কল্যাণের পথ দেখাতে পারে। শয়তান যেখানে তোমাদের একজনের সাথেই পেরে উঠতে সক্ষম হয় না- তাহলে তোমরা দুজন হলে, তখন? আর যদি তোমরা তিনজন হও... কিহুবা পাঁচজন... কিহবা তারচেয়েও বেশি...! তখন? এক্যবদ্ধ শক্তির ব্যাপারটাই অন্যরকম- ব্যাপক সমীহজাগানিয়া। আহা! যদি তোমরা বুঝতে- যদি বুঝত আমাদের জাতি! রি পিডিএফ বই ডাউনলোড: উহ রেল

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।