৩৬ * পড়তে ভালোবাসি ব্যক্তিগত বা পারিবারিক লাইব্রেরি তুমি গড়ে তুলতে পারবেই পারবে। সেখানে সকল প্রকার জ্ঞানের বই থাকবে। প্রত্যেক শ্রেণির অন্তত একটি বই হলেও সেখানে স্থান পাবে। যাতে করে- কোনো বিশেষ বিষয়ে যখন তোমার কোনো বই প্রয়োজন হবে- তখন যেন সেটি তুমি পেতে পারো । তাছাড়া কখনো একটি বিষয় নিয়ে পড়তে পড়তে ক্লান্ত বা বিরক্ত হয়ে পড়লে- তখন ভিন্ন কোনো বিষয়ের বই হাতে তুলে নিতে পারবে- যার বিষয় ভিন্ন। যার স্বাদ হলো আলাদা । আরেকটি কথা খুব ভালোভাবে স্মরণ রেখো- তোমার এই গঠিত লাইব্রেরিটি মহান এক “সদকায়ে জারিয়া' হিসেবে গণ্য হবে। কেননা, এটি তোমাকে যেমন উপকার করবে, উপকার করবে তোমার সন্তানদেরও। উপকৃত করবে তোমার নাতি-নাতনি, পুতি-পুতাঃ এমনকি তাদের নাতি-নাতনিদেরও... । বিশাল এক বংশধারার ওপর লেগে থাকবে তোমার জ্ঞানানুরাগের আলোকে মহিমান্বিত এই ছাপ ও গ্রভাব। ৮. পঠিত বিষয় অন্যের কাছে উপস্থাপন করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 গ$ ৮০ 19১ _একটি আয়াতও যদি হয়, তোমরা আমার পক্ষ থেকে পৌছে দাও। সুতরাং মানুষের কর্তব্য হলো, সে নিজে যা শিখেছে, অন্যকে তা শেখাবে । নিজে যা জেনেছে, অন্যকে তা জানাবে । এর মধ্যে অনেক উপকার ও কল্যাণ নিহিত রয়েছে। যথা : ১. অধীত জ্ঞান আরও ভালোভাবে মাথায় বসে যাবে। ২. তার শিক্ষা ও জ্ঞান ছারা অন্যকে উপকৃত করতে সক্ষম হবে। ৩. প্রথম শিক্ষাদাতা যে শিক্ষার্থীকে শিখিয়েছে যে যখন অন্য কাউকে শেখাবে, তখন এর প্রতিদান বা সওয়াব প্রথম শিক্ষাদাতা পাবে- অথচ সেই শিক্ষার্থী থেকে কোনো সওয়াবের কমতি হবে না। $ তাছাড়া আল্লাহ তাআলা এর মাধ্যমে তার জ্ঞানভাণারে সমৃদ্ধি দান করবেন। তুমি সর্বক্ষণ এই হাদিসটির কথা স্মরণ রাখবে- ০31110০100০ 41 48991 281০8 0০০ ০৭ 'যে ব্যক্তি তার জানা অনুযায়ী আমল করে, আল্লাহ তাআলা তাকে এমন ইলম দান করেন, যা সে জানত না ।' তাই যখনই তুমি মানুষকে কিছু শেখাবে, আল্লাহ তাআলা তোমার ইলমের মধ্যে বৃদ্ধি দান করবেন।
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।