Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

পড়তে ভালোবাসি * ৩৫ যায় না- বরং নিয়মানুবতী হলে সবকিছু বাড়তেই থাকে। আল্লাহই তাওফিক দেন। এই বরকত ও সহজতা সম্ভব হয়েছে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার কারণে । এটা সম্ভব হয় সেই আতিক প্রশান্তির কারণে- তোমার নিজের এবং তোমার কাছের মানুষগুলোর জীবনটা শৃঙ্খলার ওপর ওঠার পর যে প্রশান্তি তুমি প্রাপ্ত হও। ৭. পারিবারিক লাইব্রেরি করা একটি পারিবারিক লাইব্েরির গুরুতৃ অনেক। “সভ্যতার এক সোনালি বাহন" হলো এই পারিবারিক লাইব্রেরি । একটি লাইব্রেরি একটি জগৎ। অনেক কিছু বোঝায় । অনেক কিছু ঘটায়। এটাকে তুমি তোমার জীবনের বিভিন্ন পরিকল্পনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হিসেবে গ্রহণ করে নাও। যেমন, কোনো দম্পতি পরিকল্পনা করে_ তাদের একটি বেডরুম হবে, একটি ড্রয়িংরুম, একটি... । তাদের এসব পরিকল্পনার সাথে অবশ্যই তাদের এটাও চিন্তা করতে হবে- তাদের জন্য যেন বাসায় একটি রিডি্রুম বা লাইব্রেরি থাকে। এটা কিছুতেই কোনো দ্বিতীয় পর্যায়ের কাজ নয়- নিছক লৌকিকতা বা আলগা আভিজাত্যের প্রকাশও নয়, বরং এটা কোনো বাড়ির মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত একটি বিষয় । লাইব্রেরিটি অনেক বিশাল এবং জৌলুশময় হতে হবে কিংবা নির্ধারিত বিষয়ের সকল বই সেখানে বিদ্যমান থাকতে হবে_ এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো- সেখানে কত ধরনের বই রয়েছে। এ কারণে তোমার মাথায় বই ক্রয়ের ক্ষেত্রে স্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। বিশেষ করে রচনাসমগ্রগুলো কেনার চেষ্টা করবে। এই কথাটি শুধু ধনী ব্যক্তিদের জন্যই বলা হচ্ছে নাঃ বরং ধনী-গরিব সকলের জন্য একই কথা। মানুষ যখন বইয়ের মুল্য অনুভব করতে পারে, নিঃসন্দেহে তখন সে বই ক্রয়ের জন্য তার পারিবারিক খরচ ও পানাহারের মধ্যে কাটছাট করে নিতেও সক্ষম হয়। কিংবা তেমনটি করতেই হয়। আমরা দেখি মানুষ কখনো কখনো এক বৈঠকে যে খাদ্য গ্রহণ করে- তার দ্বারা চার-পীচটা বই কেনা যায়। সে কখনো শখের বশে এমন একটি জামা বা গোশাক কেনে- যা দিয়ে দশ-বারোটি বই কেনা যায়। আবার কখনো হয়তো সে এক সপ্তাহের আনন্দভ্রমণে বের হয়- যার টাকা দিয়ে শুধু বই নয়- সমীহ করার মতো আত্ত একটা লাইব্রেরিই করে ফেলা যায়। সুতরাং এই চিন্তাটি যদি তোমার মাথায় থাকে- তবে তুমি গরিব হও আর শ্রমিক, ছাত্র বা শিক্ষক- নিশ্চয় বিভিন্ন বিষয়ের বইয়ের সমাহারে একটি 'ডাউনলোড:

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।