৩৪ * পড়তে ভালোবাসি তোমার কিছু বিশেষ খাতা থাকবে- পড়ার ফাকে ফাঁকে যার একটিতে তুমি আরেকটিতে লিখে রাখবে হয়তো সাহিত্য বিষয়ে । চতুর্থটিতে লিখবে ইতিহাস নিয়ে- এমনি আরও আরও বিষয়ের জন্য আরও আরও খাতা রাখবে... । তুমি যদি আরও বেশি ব্যাপক ও গভীরতার সাথে অধ্যয়ন করতে চাও, তবে তোমার খাতা ও শিরোনামগ্ুলো অন্যভাবেও সাজিয়ে নিতে পারো । আরও বিস্তারিতভাবে এবং আরও অতিরিক্ত শিরোনাম সংযুক্ত করে এবং এই খাতাগুলো কখনোই হারিয়ে যেতে দেবে না। এগুলো তুমি তোমার বাড়ি বা লাইব্রেরির এমন জায়গায় সুন্দরভাবে সংরক্ষণ করবে, যেন কোনো জিনিস জানার জন্য, রেফারেন্সের জন্য খুব সহজেই খাতাগুলো পেতে পারো। যখন যেটা যেখান থেকে জানতে চাও, খুব সহজেই যেন জেনে নিতে পারো । এই চমৎকার কার্যকর পদ্ধতিটি তোমার অনেক শ্রম ও সময়কে বাচিয়ে দেবে । নিয়মানুবর্তিতার এই সয্র অনুসরণ শুধু তোমার আবাস ও সময়কেই সুসজ্জিত করবে না- বরং তোমার মেধা বা মন্তিষ্ককেও করে তুলবে সুবিন্যস্ত ও পরিপাটি। অনেক মানুষকে তুমি দেখবে- তারা কোনো বিষয়ে পরিপাটিত জ্ঞান রাখে না। গুছিয়ে কথাও বলতে পারে না। একবার বলছে পূর্বের কথা, আরেকবার বলছে পশ্চিমের কথা- তাদের কথায় কোনো সৌকর্ ও শৃঙ্খলা নেই। আবার অন্যদিকে এমন কিছু ব্যক্তির দেখাও তুমি পাবে- যাদের অধীত জ্ঞান ও বলিত কথন খুবই বিন্যস্ত ও গোছানো; যেন থরে থরে সাজানো মুক্তাদানা। এর দ্বারা বোঝা যায় তাদের মেধা, পাঠ ও মন্তিদ্ষ কতটা পরিপাটি। তারা সকল কাজই খুব সাথে। তারা কিছুতেই তাদের লক্ষ্য থেকে দূরে সরে যান না। কিছুতেই তারা তাদের আলোচ্যবিষয় থেকে দৃষ্টিকটুভাবে বাইরে বেরিয়ে আসেন না। আর এগুলো অর্জন করতে হয় দীর্ঘদিনের অব্যাহত চর্চা ও অনুশীলনের মাধ্যমে । আমি এখনো আমার কিছু বন্ৃতা উপস্থাপন করি আমার এমন কিছু খাতা ও পাতার সাহায্য নিয়ে- যেগুলো আমি লিপিবদ্ধ করেছি আজ থেকে দশ-পনেরো বছরেরও আগে । বছরের পর বছর এগুলো আমি সংরক্ষণ করেছি। আজ আমি বিভিন্ন সময় সেগুলোর দিকে চোখ বুলাই, কিছুটা সংঘুক্ত করি এবং এভাবেই আরেকটি অভিজ্ঞতার কথা বলি- দীর্ঘ দশ বছর ধরে আমি একটি বক্তব্য প্রস্তুত করার চেষ্টা করে আসছিলাম, এতদিন পর সেটাই আজ দশ বা বিশটি বক্তব্যে রূপান্তরিত হয়ে গেছে। আহা! জেনে রাখো, কর্মের কিছুই হারিয়ে যায় না, কমে ২ (আরও পিডিএফ রই: কুন ডাউনলোড: //0-0011866-০007া
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।