Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

পড়তে ভালোবাসি * ৩৩ আলোচনা শুনতে চাওয়া হয়, তবে তুমি যেন তা বলতে পারো। নিছক চোখ বুলিয়ে যাবে না। যখনই কোনা গুরুত্বপূর্ণ কিছু সামনে আসে, তার নোট রাখবে । যেমন- হয়তো পড়তে পড়তে এমন কিছু গেলে, যা তুমি তোমার ভাই-বোন বা সাথি-সঙ্গীদের জানাতে চাও- তাহলে এটা লিখে রাখো । কিংবা এমন কিছু বিষয় এলো- যেগুলোর অর্থ বা উদ্দেশ্য তুমি বুঝতে পারছো না- তাহলেও তুমি সেগুলো টুকে রাখো এবং এ ব্যাপারে যারা বিশেষজ্ঞ তাদের থেকে এক সময় সেগুলো বুঝে নাও। কিংবা পড়তে পড়তে দেখা গেল কোনো বইয়ের কিছু বিষয়ে তোমার আপত্তি রয়েছে, তাহলে সেটিও তোমার খাতায় টুকে নাও। এ জন্য যেকোনো বই পড়ার সময় তোমার কাছে একটা খাতা থাকা উচিত- এসব লিখে নেওয়ার জন্য। তুমি যদি এসকল পদ্ধতি অনুসরণ করে পড়াটাকে অব্যাহত রাখতে পারো, তাহলে তুমি যা-ই পড়বে, তাতেই নিজের মনোযোগ স্থির রাখতে পারবে। নিজের ভেতরে অর্জনের উৎফুল্পতা অনুভব করতে পারবে। যে ব্যতিক্রমী অপরিমিত সম্ভাবনার বীজ তোমার মধ্যে লুকিয়ে রয়েছে, অচিরেই তা পত্র-পন্পবে প্রস্কুটিত হয়ে উঠবে। তোমার ধারণার চেয়েও বহুগুণ প্রবৃদ্ধি লাভ করবে তোমার অর্জন ও অর্জনের ক্ষমতা । এখানে 'একাগ্রতা' বলতে আমি যা বোঝাতে চাই, তুমি যদি তার প্রকৃত অর্থ বুঝে থাকো- তবে তুমি সাহাবি, তাবেয়ি ও মুসলিম উম্মাহর অতীতের সেই সোনালি চিত্র আবার ফিরিয়ে আনতে সক্ষম হবে। আহা! তোমাকেই আমি আহ্বান করছি- পুনরাবৃত্তি ঘটাও সেই মহান জায়েদ বিন সাবিত, আবদুল্লাহ ইবনে আব্বাস রাধিআল্লাহু আনহুম-এর ঘটনার । হাইয়ান রহিমাহুমুল্লাহ-এর জীবনের । পুনরাবৃত্তি ঘটাও তাঁদের জীবন, ইতিহাস ও কর্মপন্থার- পড়ালেখায়, ইলমের মগ্নতায়, জ্ঞান-বিজ্ঞানে এবং আলোকিত কর্মের বর্ণচ্ছটায়...। পৃথিবীকে আবার স্মরণ করিয়ে দাও- মানুষের মাঝে লুকায়িত সম্ভাবনার সূর্য উকি দিতে সক্ষম তার কল্পলোকেরও সীমা ছাড়িয়ে- আরও উ্ধ্বাকাশে। ৬. নিয়ম ও শৃভ্বলা জগৎ ও জীবনের প্রত্যেক বিষয়েই নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা অতি উচ্চমানের দুটো গুণ । তুমিও চেষ্টা করো- তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়মানুবর্তী ও পরিপাটি হওয়ার। সচেতন সজাগ দৃষ্টির সাথে কিছু পড়ার পর তুমি যখন তোমার বিশেষ খাতায় অধীত বিষয়গুলো লিখে রাখবে, সেগুলো এলোমেলোভাবে লিখো না। মুসলমান তার প্রতিটি কাজেই হবে নিয়মানুবর্তী এবং সুশ্ভ্খল। বে 'ডাউনলোড: উর

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।