৩২ * পড়তে ভালোবাসি ৪. পরিমিত ধীরতা পড়াশোনার গুরুতু ও পদ্ধতি নিয়ে এতক্ষণ যে আলোচনা করা হলো, এগুলো পড়ে কেউ কেউ নিশ্চয় পড়ার প্রতি ভীষণভাবে উদ্দীপিত হবে। ছলকে উঠবে তার হিম্মত ও প্রত্যয় । হয়তো অমিত আবেগে উদ্বেলিত হয়ে বহু বই কিনে এনে গোথ্াসে গিলতে থাকবে । পড়ার জন্য দীর্ঘ দীর্ঘ সময় বের করে নেবে... বরং এমনও হতে পারে যে, তার এই বুতুক্ষু পাঠ জীবনের অন্য অনেক গুরুত্বপূর্ণ এমন কোনো পাঠকের ক্ষেত্রে আমি বলি, বন্ধু! একটু ধীরে... একটু রয়ে সয়ে... । এ পথ বড় কঠিন ও অমসৃণ, এখানে প্রতিটি পদক্ষেপ হবে বিচক্ষণার সাথে । বিশেষ করে তুমি যদি পড়ার ব্যাপারে আগে থেকে তেমন অভ্যস্ত না হয়ে থাকোঃ তবে এমনটি করো না। এতটা ব্যথ হয়ে ওঠো না। নতুবা খুব দ্রুতই ক্লান্ত হয়ে পড়বে । হয়তো একেবারে পড়াশোনাই ছেড়ে দেবে । বরং তোমাকে হতে হবে অলিম্পিকের “ম্যারাথন' দৌড়বিদদের মতো । বিশাল দীর্ঘপথ তারা দৌড়ায়- বহুদূরে তারা যায়। কিন্তু তাদের সূচনা হয় খুবই ধীর ও মহ্ৃরতার সাথে । এরপর ক্রমান্বয়ে তারা তাদের দৌড়ের গতি বাড়াতে থাকে এবং অবশেষে কাঙ্কিত লক্ষ্যে পৌছে যায়। পড়ার বিষয়টিও ঠিক এমন। এর পথও বহু দীর্ঘ- একজন মানুষের জীবনের সমান। কারণ, এটা যে জীবনের সঙ্গী। তাই এটাকে যদি তুমি তোমার জীবনের “মানহাজ' বা “পথপাথেয়' বানিয়ে থাকো, তবে তুমি এর সূচনা করো বুদ্ধিমতার সাথে, ধীরতা ও সতর্কতার সাথে । তাহলে ইনশাআল্লাহ একদিন লক্ষ্যে পৌছতে পারবে । ৫. একাগ্রতা শুরুর দিকে আমরা উল্লেখ করেছি, পড়া কোনো শখের বিষয় নয়। এটা অনেক কষ্ট ও পরিশ্রমের কাজ। এটার জন্য দরকার হয় মেধা, বুদ্ধি ও চিন্তা এবং সম্পদ, শ্রম ও নিজেকে উৎসর্গ করা। এটাকে খুবই ধৈর্য, স্ৈর্য ও আন্তরিকতার আসল
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।