- পড়তে ভালোবাসি * ৩১ পড়াশোনার প্রতি মনোযোগী করে তোলার ক্ষেত্রে- লক্ষ্য নির্ধারণের পর এটাই হলো দ্বিতীয় মাধ্যম বা পদ্ধতি। অর্থাৎ পাঠপরিমাণ নির্ধারণ করা । ৩. পড়ার সময় নির্ধারণ করা পড়ার জন্য সময় নির্ধারণ করে নাও । অর্থাৎ তোমার যা পড়তে হবে তা পড়ার জন্য দিনের শেষের দিকে চেয়ে থাকবে না। বরং পড়ার ক্ষেত্রে নিজের জন্য একটা নির্ধারিত সময় বের করে নাও । আর এই নির্ধারণের ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। পড়ার জন্য তুমি এমন সময় নির্ধারণের চেষ্টা করো- যখন তোমার মস্তিষ্ক থাকে সতেজ সজীব এবং তুমিও থাকো নির্ভার সুস্থির। এতে করে পড়ার মধ্যে তোমার সকল মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবে এবং এর দ্বারা সুন্দর কিছু অর্জন তোমার জীবনে যুক্ত হবে। যেমন- ছাত্ররা তো রাতদিন এক করে পড়বে । [কর্মজীবী ব্যস্ত মানুষদের ক্ষেত্রে বলি] আপনি যদি কর্মব্যস্ত লোক হন- আপনার পড়ার সময়টি হতে পারে ফজর নামাযের পর থেকে সূর্য পুরোপুরি উদিত হওয়া পর্যন্ত। কিতবা মাগরিবের পূর্বে এক ঘণ্টা। অথবা মাগরিব থেকে ইশা পর্যন্ত কিংবা ইশার পর ঘুমের আগ পর্য্ত... এভাবে নিজের চাকুরি বা কর্মের মাঝে নিজের জন্য উপযুক্ত সময়গুলো আপনি নির্বাচন করে নিতে পারেন। তাছাড়া কাজের ফাকের সময়গুলো থেকেও সুবিধা অর্জন করা যায়। ফাঁকের সময়গুলো বলতে বোঝাতে চাচ্ছি- হয়তো একটি কাজ থেকে আরেকটি কাজে উপনীত হওয়ার পূর্বের ফাকা সময়। এগুলোও পড়ার মধ্যে কাজে লাগিয়ে ফেলা । যেমন- দেখা-সাক্ষাতের মাঝের সময়গুলো, কিংবা ব্যবসা ও দোকানদারির ফাকে- যখন খরিদ্দার বা কাস্টমার থাকে না। কিংবা যখন আপনি কারও আগমনের প্রতীক্ষা করছেন। অথবা হয়তো অফিসেই পরবর্তী কোনো কাজের প্রতীক্ষায় রয়েছেন... ৷ এ ধরনের আরও অনেক মধ্যবত সময় আপনি পাবেন- যেগুলো পড়ার মধ্যে কাজে লাগিয়ে সুন্দর প্রতিফল পাওয়া সম্ভব। আর সবসময় আপনার সাথে কোনো না কোনো বই থাকা উচিত। যেখানেই যখন আপনি কোনো অবসর সময় পান, বইয়ের পৃষ্ঠা খুলে ধরুন এবং পড়া শুরু করুন... | আপনি যদি এভাবে চালিয়ে যেতে থাকেন, নিশ্চিতভাবেই আপনি আপনার সময়ের বরকত পেতে থাকবেন এবং অতীতের তুলনায় আপনার দিনগুলো হয়ে উঠবে আরও প্রলম্থিত ও বিস্তৃত। দিনকে দিন আপনি হয়ে উঠবেন আরও প্রাজ্ঞ ও সমৃদ্ধা।
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।