Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

পড়তে ভালোবাসি * ২৯ রাজনীতিবিষয়ে আখ্হী ব্যক্তি যেমন তার পড়াকে আত্মিকভাবে উপভোগ করবে তেমনিভাবে ইতিহাসের কোনো পাঠক কিংবা অর্থনীতির পাঠকও তাদের পড়াকে উপভোগ করতে পারবে । মনের মধ্যে অন্য ধরনের এক উদ্দীপনা ও তৃত্তি খেলা করে বেড়াবে সকলের। যিনি পাঠক, তিনি জানেন- এই পাঠ-উপভোগ্যতার আনন্দের কাছে সপ্ত রাজার প্রাপ্ত বিলাসও কত তুচ্ছ! কত তুচ্ছ!! পড়ার প্রধান কাজই হলো ভেতর থেকে জাগ্রত হওয়া । জ্ঞান ও বিজ্ঞানকে উপভোগ করতে শেখা । তাই লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি দৃষ্টি রেখে আমাদের শিক্ষার্থীরাও যদি তাদের পড়াটাকে উপভোগ করতে শেখে, তাহলে খুব সহজেই পেরেশানি অপসারিত হতে পারে । তখন আর সন্তানদের ওপর কিংবা ছাত্রদের ওপর বলপ্রয়োগ করার প্রয়োজন হবে না। শাস্তি প্রদানেরও প্রয়োজন দেখা দেবে না। শিক্ষার্থীরা নিজেদের আনন্দ ও উপভোগ্যতা নিয়ে নিজেরাই পড়বে। প্রাথমিক পর্যায়ে অভিভাবকদের কর্তব্য হবে- ছাত্র-সন্তানদের সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তাদের ঝৌককে নতুন নিয়ত ও নির্ধারিত লক্ষ্যের দিকে ধাবিত করে দেওয়া। পড়ালেখার মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে তাদের সামনে উপস্থাপিত করা, যাতে তাদের দিন, তাদের মাস এবং বছরগুলো অনর্থক এলোমেলোভাবে নষ্ট না হয়। একেবারে শুরু থেকেই তাদের জীবন যেন হয় একটি মহৎ লক্ষ্যের দিকে ধাবিত ও ক্রম অগ্রসরমান... | আজ কত তরুণকে দেখা যায়- শিক্ষার্থী হিসেবে ষোলো অথবা সতেরো বছর পড়ালেখা করে প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে, তবে জ্ঞানের বদলে বের হচ্ছে একরাশ মূর্খতা নিয়ে। দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ করে_ তারপর প্রথম ভাবতে বসে এখন কী করা যায়! কী করলে আমার ভালো হয়!! মূর্ধের মূর্খ... আফসোস! এ কারণে একজন ছাত্রের সবচেয়ে বড় বিপর্যয় ও দুর্দশা হলো, তার লক্ষ্য বা টার্গেট না থাকা। লক্ষ্যহীনভাবে পড়ালেখা চালিয়ে যাওয়া- কিংবা তার লক্ষ্যের সাথে তার পড়ালেখার কোনো সংযোগ না থাকা । এ কারণে সবসময় আমাদের প্রতিষ্ঠানগুলোর পঞ্তিত বা আলেমগণ বারবার বোঝাতে থাকেন- কেউ যদি তার জীবনের কোনো ক্ষেত্রে সফল হতে চায়- তবে তার প্রধান কর্তব্য হবে, আগে নিজের লক্ষ্য নির্ধারণ করা- লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা । ২. পড়ার পরিমাণ নির্ধারণ করা নিজের লক্ষ্য যদি নির্ধারিত হয়ে যায়, তখন আর এলোমেলোভাবে পড়ার কোনো সুযোগ থাকে না। তবে গোছালোভাবে পড়তে চাইলে পড়ার জন্য একটি সুস্পষ্ট | আরও পিডিএফ রই ডাউনলোড করুন ৫ ///91-001785-০017া

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।