Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

/ ২৮ * পড়তে ভালোবাসি হে প্রিয় বন্ধ! এই লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্পগুলো মাথায় রেখে তুমি যদি পড়তে নিঃসন্দেহে এই মহৎ লক্ষ্যের অনুভূতি ও চেতনা তোমার পড়ার আগ্রহ ও উদ্দীপনাকে আরও বহুগুণে বাড়িয়ে দেবে। তোমার পড়াশোনার মুহ্র্গুলোকে করে তুলবে আরও বেশি আনন্দময় অর্থময় আর যদি তোমার মস্তিষ্কে এই লক্ষ্য ও উদ্দেশ্যগুলো সর্বক্ষণ উপস্থিত থাকে, তাহলে তুমি “সুরা আলাক'-এর মধ্যে যেই নীতি দুটোর কথা স্মরণ করানো হয়েছে, সেগুলো ভুলে থাকতে পারবে না। যেহেতু তুমি তোমার পড়া শুরু করবে আল্লাহর নামে- তাহলে নিশ্চয় এমন কিছুই পড়বে না, যা এই মহান নামের সঙ্গে অসংগতিপূর্ণ হয়। পাশাপাশি তুমি তোমার এই পড়ালেখা ও জানাশোনা নিয়ে অহংকার করবে না। কারণ, তুমি তো জানোই মহান সম্পদ ও মর্যাদা দিয়ে অনুখহ করেছেন। অর্থাৎ প্রথমে পড়ার ক্ষেত্রে নিজের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ণয় করা, এরপর সেই লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সর্বক্ষণ সজাগ দৃষ্টি রাখা- এটাই হলো দশটা পদ্ধতির মধ্যে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি- যা পড়ালেখার প্রতি তোমাকে আরও আগ্রহী করে তুলবে এবং পড়াটাকে তোমার জীবনব্যাপী অব্যাহত রাখার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখবে। তাছাড়া এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমার অর্জিত হবে। যথা : ১. প্রতিটি উপকারী ইলম বা জ্ঞান অর্জন করার কারণে তুমি এর প্রতিদান ও পুরস্কার পাবে। তোমার পঠিত প্রতিটি বর্ণের জন্য তুমি একটি করে সওয়াব পাবে। ২. তোমার এই জ্ঞান অন্বেষণের পেছনে যেহেতু কিছু মহৎ ও শ্রেষ্ঠ উ শেকড় গেঁথে বসে যাবে। ৩. তাছাড়া তুমি তোমার সকল পড়াকেই উপভোগ করতে পারবে এবং এটি শুধু ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রেই হবে, এমন নয়- বরং প্রত্যেক জ্ঞানের ক্ষেত্রেই এই উপভোগ্যতা তুমি অনুভব করবে। ৪. লক্ষ্য ও উদ্দেশ্যের এই পদ্ধতিটা খুবই চমৎকারভাবে একটি অন্যরকম উদ্যম এনে দেবে । কোনো পড়াই আর নিরর্থক ও ফলহীন মনে হবে না। তখন একজন ক ৷ আরও পিডিএফ রই ডাউনলোড করুন /-১0819-00]

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।