Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

পড়াকে ভালোবাসতে শেখার পদ্ধতি এখানে পড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দশটি পদ্ধতি উপস্থাপন করা হলো। নিঃসন্দেহে এগুলো পড়ার প্রতি তোমার ভালোবাসা সৃষ্টিতে সাহায্য করবে। পড়াকে করে তুলবে তোমার কাছে সবচেয়ে প্রিয় ও উদ্দীপনাপূর্ণ- ইনশাআল্লাহ । ১. লক্ষ্যের প্রতি সজাগ দৃষ্টি রাখা পড়ার ক্ষেত্রে তোমার লক্ষ্য কী, তুমি কেন পড়ো বা পড়বে, সেই লক্ষ্যটা স্মরণ রাখা। আমি পড়ব- কারণ, আল্লাহ তাআলা আমাকে পড়তে আদেশ দিয়েছেন। তিনি আমাকে এবং সকল মুসলমানকে স্পষ্ট আদেশের সুরে বলেছেন-'1]- পড়ো'। এ কারণে আমার পড়া- এটা নিছক কোনো পড়া নয়, এটা আমার প্রতিপালকের আদেশের প্রতি আনুগত্য প্রকাশ। আমি পড়ব- কারণ, আমি দুনিয়া ও আখেরাতে উপকৃত হতে চাই। ইলম ও জ্ঞান ছাড়া দুনিয়াতে যেমন কোনো সফলতা নেই; ইলম ও জ্ঞান ছাড়া সফলতা নেই আখেরাতেও ৷ অজ্ঞতা সবসময়ই নিন্দনীয়, নিকৃষ্ট- ধ্বংসের আহ্বায়ক। আমি পড়ব-_ কারণ, আমি আমার চারপাশের মানুষকে উপকৃত করতে চাই- আমার বাবা-মা ও সন্তানকে । আমি উপকার করতে চাই আমার ভাই, বোন, স্বজন ও বন্ধুদের । উপকার করতে চাই যাকে চিনি- তাকে, যাকে চিনি না তাকেও । আমি হতে চাই “মেশক-আতর' বহনকারীর মতো- পাশ দিয়ে যে-ই যাবে, আমি আমার সৌরভ দিয়ে তাকেই উপকৃত ও আনন্দিত করতে চাই। আমি পড়ব_ কারণ, আমি আমার জাতিকে উপকৃত করতে চাই। যে জাতি পড়ালেখা ছেড়ে দেয়, সে জাতি হয়ে ওঠে অবজ্ঞেয়, অসম্মানিত ও মর্যাদাহীন। পড়ালেখাহীন অজ্ঞ জাতি হয়ে ওঠে যুগের গতিধারা থেকে পশ্চাৎপদ। হয়ে ওঠে অন্যের অনুসারী ও পদলেহী। এ কারণেই আমি পড়তে চাই। আমি আমার জাতিকে শিক্ষা-দীক্ষা ও সভ্যতায় সকল জাতির চেয়ে অগ্রগামী করতে চাই । নিজের মাঝে ও তাদের মাঝে জাগরণ সৃষ্টি করতে চাই। আমি পড়তে চাই ও পড়াতে চাই। জাগতে চাই ও জাগাতে চাই... । পিডিএফ বই ডাউনলোড: আসি রুল

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।