Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

পড়তে ভালোবাসি ২৫ যদিও ইহুদিদের চেয়ে অধিক মিথ্যুক আর পৃথিবীতে হয় না, তবুও এই ক্ষেত্রে ইনুদিটা সত্য কথাই বলেছিলেন। যে জাতি পড়ালেখা করে না, সে জাতি সমীহপূর্ণ মর্ধাদা ধরে রাখতে পারে না, সচেতন ও সজাগ থাকে না...তার আবাস নিরাপদ থাকে না। তাছাড়া আমাদের পড়ালেখার ক্ষেত্রে আরও কিছু বিভ্রান্তিকর দিক রয়েছে। আমাদের সেগুলোর দিকেও দৃষ্টি দিতে হবে। যেমন, অনেক তরুণ রয়েছে যারা জীবনের দীর্ঘ একটা সময় পড়ালেখার মধ্যে অতিবাহিত করে, অথচ পাঠ্যবিষয় নির্বাচনে শুভ বুদ্ধির পরিচয় দিতে পারে না। তারা যেন এখনো বুঝেই উঠতে পারেনি- তাদের আসলে কী পড়া উচিত! প্রতিদিন তারা ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন পড়ার মধ্যে সময় নষ্ট করছে- উদ্দেশ্যহীন এলোমেলো পড়া- একবার খেলাধুলার সংবাদ পড়ছে, পরক্ষণেই চোখ বুলিয়ে নিচ্ছে কোনো শিল্প বা প্রযুক্তিবিষয়ক সংবাদে... কিংবা সময়গুলো নষ্ট করছে অন্যকিছুতে- হয়তো আবেগতাড়িত কিছু গল্প-উপন্যাস, প্রেমের কাহিনি, রহস্য পত্রিকা কিংবা গোয়েন্দা কাহিনি... । তারা আসলে অনেক শব্দ এবং বাক্যের পর বাক্য পড়ে যায়- কিন্তু একেবারেই অনর্থক; এগুলো কোনোই কাজে আসে না। ঘণ্টার পর ঘণ্টা যায়, দিনের পর দিন, মাস যায়, বছরের পর বছর অতিবাহিত হয়... এতসব পড়ার পর অবশেষে কী হয়?... কী হয়? কিছুই হয় না। শিক্ষার জগতে এই অনিয়ন্ত্রিত বিশৃঙ্খলাও আমাদের একটি বড় ক্ষতির কারণ। একজন মানুষ বা শিক্ষার্থী- পড়াশোনা যেমন তার খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, তেমনিভাবে পাঠ্য বিষয়ের সঠিক নির্বাচনও অতীব জরুরি বিষয়। মনে রাখা দরকার- এলোমেলো পাঠের ফল কখনো সুমিষ্ট হয় না। দুটো সমস্যা ও সমাধান পড়ার ক্ষেত্রে কিংবা পড়তে চাওয়ার ক্ষেত্রে আমাদের সামনে আরও দুটো সমস্যা এসে দেখা দেয়- ১. কিছু মানুষ তো পড়তেই অভ্যস্ত নয়। পড়তে বসলেই ক্লান্তি ও আলস্য এসে চেপে ধরে। কিছুতেই ছাড়তে চায় না। তবুও তারা যদি আরেকটু উদ্যম ও প্রত্যয় নিয়ে মাথা ঝাঁকি দিয়ে ওঠে এবং পড়তে শুরু করে- আবারও সেই দুর্দমনীয় উদাস্য-অলসতা, ক্লান্তি ও ঝিমুনিরা এসে নতুন শক্তিতে চেপে ধরে...। কী যন্ত্রণা! বে উন বদল

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।