Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

+ চক এ ২৪ ৬ পড়তে ভালোবাসি খুবই আফসোসের কথা- তরুণদের মধ্যে একজনও সঠিকভাবে এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়নি! অথচ তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র! নিশ্চিতভাবে- এগুলোও বাস্তব নিরক্ষরতা, ভয়াবহ অশিক্ষা অজ্ঞতা ও মূর্খতা... এমন ব্যক্তিদের শিক্ষিত বলা যায় কোন যুক্তিতে? আবার কিছু লোক আছে রাজনীতি সম্পর্কে অশিক্ষিত। তার চারপাশের পৃথিবীর মানুষের মধ্যে কী ঘটছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সে জানে না- কীভাবে এই ব্যবস্থাপনাগুলো চলছে? সে জানে না- কী ঘটছে ফিলিস্তিনে ও ইরাকে। সে জানে না- বর্তমানে কী ঘটছে আমেরিকা ও ইউরোপে । এমনকি কারও কারও ক্ষেত্রে অবস্থা এরচেয়েও আরও করুণ- তার নিজ দেশে কী ঘটছে, সে সম্পর্কেও তার কোনো জ্ঞান নেই। আবার কিছু অশিক্ষিতের উদাহরণ হলো- তারা কোনো নিয়ম-কানুন জানে না। একজন ব্যক্তি হিসেবে সময় ও কর্মের বিভিন্ন স্তরে কী তার কর্ম ও কর্তব্য- কী তার অবশ্যপালনীয়- এসবের কিছুই সে জানে না। উদাহরণ হিসেবে উল্লিখিত বিষয়গুলোতে অজ্ঞতার পরিপ্রেক্ষিতে তুমিই এবার জ্ঞান ও জানাশোনার অন্যান্য বিষয়গুলোও অনুমান করে নাও- সেগুলো অবস্থাও কেমন হতে পারে। গভীর অধ্যয়ন, বিশেষ কোনো বিষয়ে সর্বোচ্চ দক্ষতা কিংবা জীবনের গভীরতম বোধ, সভ্যতা ও সাহিত্যকতা- এই উচ্চমার্গীয় প্রশংসনীয় আচার তো অনেক দূরের কথা- মানুষ আজ আবশ্যক সেই পড়াগুলোও পড়ে নিতে রাজি নয়- যা তার জীবনকে সুন্দরভাবে পরিচালিত হতে সাহায্য করে। এই হলো আধুনিকতার ভয়াবহ এক রিদ্দাহ- সভ্যতার আর্দ্র শেকড় থেকে জীবননাশক বিচ্যুতি। আহা! কেউ কি ভাববে না! এই উম্মতের উন্নতির চাবিকাঠি হলো একটি মাত্র শব্দ '1১&'- পড়ো । আহা! কেউ কি বুঝবে না! পড়ালেখা ছাড়া এই উম্মতের উন্নতি করা কোনোকালেই সম্ভব নয়... অথচ পড়ালেখা থেকে আজ কত দূরেই না সরে গেছে এই উম্মত!! একবার এক ইহুদিকে আরবদের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। ইহুদি উত্তরে বলেছিল, “আমরা আরবজাতিকে ভয় করি না। কারণ, আরবজাতি পড়ালেখা করে না।' কী 'ডাউনলোড: আদি

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।