Dr. Rageb Sarjani Book Collections in Bangla — পড়তে ভালোবাসি ড রাগিব সারজানী [boimate com]
/ ৫৪
📝 লেখা 📖 পিডিএফ

গড়তে ভালোবাসি * ২৩ অশিক্ষিত বলতে পারি- যারা হয়তো খুব ভালো পড়তে ও লিখতে পারে- কিন্ত প্রচলিত ধারার তথাকথিত প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ হয়েছে তো পড়ালেখাই ছেড়ে দিয়েছে। এখন আর বই ধরে না, বই পড়ে না। আবার কেউ হয়তো জীবনের একটি দীর্ঘ সময় পড়ালেখার মধ্যে অতিবাহিত করেছে, কিন্ত পৃথিবীর মানুষ-সমাজে যা কিছু ঘটে চলেছে, সেসবের আবশ্যক ও প্রয়োজনীয় জিনিসগ্ুলোরও অনেক কিছু সে জানে না। এ কেমন শিক্ষা! শিক্ষিত হয়েও অশিক্ষিত থাকার আরেকটি উদাহরণ হলো- ধর্ম সম্পর্কে অজ্ঞ ব্যক্তিগণ । এমন অনেক শিক্ষিত পণ্ডিত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিখ্যাত ডাক্তার কিংবা বিদন্ধ আযাডভোকেট- যারা তাদের নিজ নিজ বিষয়ে অসাধারণ দক্ষ অভিজ্ঞ ও সিদ্ধ, কিন্ত নিজের ধর্মের মৌলিক বিধানাবলি সম্পর্কে একেবারেই অজ্ঞ মূর্খ । অথচ তিনিই হয়েছেন মহান বিশ্ববিদ্যালয়ের মহান শিক্ষক- যেখানে বিশ্বের সকল জ্ঞানের শিক্ষা দেওয়া হয়। এমন একজন শিক্ষকের কথা তোমাদের বলি- তিনি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ছাত্রদের জ্ঞান বিতরণ করছেন। এই তিনিই একদিন আড্ডার মাঝে তার এক সহকর্মীকে জিজ্ঞেস করলেন আচ্ছা, নামাজে তাশাহহুদের সময় আমরা কী পড়ব? সুরা ফাতিহা নাকি? আহা! তিনিও একজন মহান বিশ্ববিদ্যালয়ের মুসলমান শিক্ষক! এবার একজন শিক্ষিকার কথা বলি- আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা এমন একজন শিক্ষিকাও পেয়েছি- যিনি একদিন আলোচনার মাঝে বললেন, তিনি এবং তার স্বামী বাসায় জামাতের সাথে নামাজ আদায় করেন। কখনো তার স্বামী ইমাম হন, কখনো তিনি- স্বামীর নামাজের ইমামতি করেন স্ত্রী! আহা! ধর্মের মূল ভিত্তি যে নামাজ- তার ক্ষেত্রেই যদি আমাদের এই অবস্থা, তাহলে দীনের অন্যান্য বিষয়ে আমাদের অবস্থাটা কেমন? না-জানি আরও কতটা ভয়াবহ!! তাছাড়া শিক্ষক-শিক্ষিকাদেরই যদি এই অবস্থা হয়, তবে ছাত্র-ছাত্রীদের অবস্থা হবে কেমন- সহজেই অনুমেয়। এবার ছাত্রদের কথাও কিছু বলি- একবার বিশ্ববিদ্যালয়ে তরুণ ছাত্র-ছাত্রীদের মাঝে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল ইসলামের খলিফাদের ধারাবাহিকতা বিষয়ে- প্রথম খলিফা কে?... দ্বিতীয় খলিফা কে? তৃতীয়...চতুর্থ... এমন.... ষ্ উন বদল

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।